গত একদিনে তিনবার ভূমিকম্প গুজরাটে, আতঙ্কে কাঁপছে গুজরাটবাসী, বড়সড় দুর্যোগের আশঙ্কা বিশেষজ্ঞদের
গত ২৪ ঘন্টায় তিনবার ভূমিকম্পে কেঁপে উঠল গুজরাট। রবিবার রাতে প্রথম ভূমিকম্প অনুভূত হয়। তারপর সোমবার দুপরবেলা এবং বিকেল ৪ টা নাগাদ ফের ভূমিকম্প হয়েছে। সোমবার বিকেলে গুজরাটের কচ্ছ অঞ্চলে ভূমিকম্প হয়েছে। রিখটার স্কেলে কম্পনের তীব্রতা ছিল ৪.১। সিসমোলোজি ডিপার্টমেন্ট সূত্রে জানা গেছে, গুজরাটে তিনবার কম্পনের পাশাপাশি ১৫ বার আফটার সক ও অনুভূত হয়েছে।
ন্যাশনাল সেন্টার অফ সিসমোলজির খবর অনুযায়ী, সোমবার দুপুর ১২ টা ৫৭ মিনিট নাগাদ গুজরাটের কচ্ছতেই কম্পন হয়েছিল। ফের বিকালে কম্পন অনুভূত হয়েছে। সোমবারের ভূমিকম্পের উৎসস্থল রাজকোটের উত্তর-পশ্চিমে ৮৩ কিলোমিটার দূরে। আর রবিবার সন্ধে ঠিক ৮ টা ১৩ মিনিটে এই কম্পন অনুভূত হয়। রিখটার স্কেলে সেই কম্পনের মাত্রা ছিল ৫.৮। উৎসস্থল ছিল রাজকোট থেকে ১২২ কিলোমিটার দূরে।
তবে তিনবার ভূমিকম্পের ফলে কোনো ক্ষয়ক্ষতি হয়নি। কিন্তু সাধারণ মানুষ আতঙ্কের জেরে বাইরে বেরিয়ে এসেছিল। প্রসঙ্গত, দিল্লিতে গত দুমাসে প্রায় ১২ বার কম্পন অনুভূত হয়েছিল। এছাড়া গুজরাটে ২০০১ সালে ভয়াবহ ভূমিকম্প হয়েছিল। সেই কম্পনের মাত্রা ছিল ৬.৯। আর ওই কম্পনে কেঁপেছিল পাকিস্তান, নেপাল ও বাংলাদেশ ও। গত ২৪ ঘন্টার এই কম্পন ফের বড়সড় দুর্যোগের ইঙ্গিত দিচ্ছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…