সুশান্তের মৃত্যু কি সত্যিই আত্মহত্যা? রহস্য উদ্ধারে শেষ ১২ ঘন্টার ফোন কলস খতিয়ে দেখছে মুম্বাই পুলিশ
রবিবার মুম্বাইয়ের বান্দ্রা এলাকায় নিজের ফ্ল্যাটে আত্মহত্যা করেন বলিউড অভিনেতা সুশান্ত সিং রাজপুত। নিজের ঘরেই গলায় ফাঁস লাগানো অবস্থায় তাঁর দেহ উদ্ধার করে মুম্বাই পুলিশ। কিন্তু কাই পো চে-র জনপ্রিয় এই অভিনেতা আদৌও আত্মহত্যা করেছেন কিনা সে বিষয়ে তদন্ত করছে পুলিশ। আত্মহত্যা করলে, তার কারণই বা কী, খতিয়ে দেখা হচ্ছে তা-ও। শেষ ১২ ঘন্টায় সুশান্তের কার্যকলাপ সন্দেহজনক ঠেকছে পুলিশের কাছে। পুলিশকে ভাবাচ্ছে মৃত্যুর কিছুক্ষণ আগে সুশান্তের ব্যক্তিগত ফোনের ৪ টি ফোন কলও।
পুলিশ সূত্রে জানা গেছে, শনিবার রাত ১ টা ৪৭ মিনিট নাগাদ বান্ধবী রিয়া চক্রবর্তীকে ফোন করেছিলেন সুশান্ত। কিন্তু ফোন ধরেননি তিনি। এরপর ঘনিষ্ঠ বন্ধু মহেশ শেট্টিকে ফোন করেন সুশান্ত। ফোন ধরেননি তিনিও। রবিবার সকালে ফোনে মিসড কল দেখে সুশান্তকে ফোন করেন মহেশ। সেই ফোন তোলেননি সুশান্ত। এই ফোন কল গুলোই ভাবাচ্ছে পুলিশকে। তবে সকাল সাড়ে ৯ টা নাগাদ সুশান্ত যে আবার তাকে ফোন করেছিলেন তা পুলিশের থেকেই জানতে পারেন মহেশ।
প্রাথমিকভাবে পুলিশের ধারণা, গলায় ফাঁস লাগানোর কারণে শ্বাসরুদ্ধ হয়েই মারা যায় বলিউডের এই জনপ্রিয় অভিনেতা। তবে তদন্তে নেমে বেশ কিছু তথ্য উঠে এসেছে। যা ভাবাচ্ছে পুলিশকে। জানা গেছে, ঘটনার দিন সুশান্তের ফ্ল্যাটে তার এক বন্ধু ছিলেন যিনি পাশের রুমে ঘুমোচ্ছিলেন। নিজের রুমে ঢুকে দরজা বন্ধ করার কিছুক্ষণ পর সুশান্ত দরজা না খুললে ওই বন্ধুকেই ডাকেন বাড়ির পরিচারক। এরপর সুশান্তের বোনকে খবর দিয়ে জানানো হয় মুম্বাই পুলিশকে।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…