নিউজ

করোনা পরিস্থিতি সামাল দিতে ফের লকডাউনের ঘোষণা করল এই রাজ্য

দেশজুড়ে করোনা পরিস্থিতি ক্রমাগত নাগালের বাইরে বেরিয়ে যাচ্ছে। অবস্থার অবনতি দেখে ফের লকডাউনের ঘোষণা করল তামিলনাড়ু সরকার। এই রাজ্যের চারটি জেলায় পূর্ণ লকডাউনের ঘোষণা করা হয়েছে। রাজ্যগুলি হল চেন্নাই, থিরুভাল্লুর, চেঙ্গলপেট ও কাঞ্চিপুরম। সোমবার তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী কে পালানিস্বামী
১৯শে জুন থেকে ৩০শে জুন পর্যন্ত এই লকডাউনের ঘোষণা করেছেন। সকাল ৬টা থেকে দুপুর ২টো পর্যন্ত সবজি বাজার, হোটেল খোলা থাকলেও তারপর পুরোপুরি বন্ধ করে দেওয়ার নির্দেশ জারি করা হয়েছে।

অন্যদিকে নিত্যপ্রয়োজনীয় সামগ্রীর দোকানগুলি শুধুমাত্র সকালেই খোলার নির্দেশ দিয়েছে রাজ্য সরকার। এছাড়াও মাসের দুই রবিবার কোনও অতিরিক্ত ছাড় দেওয়া হবে না। অর্থাৎ সেদিন কোনও দোকানই খোলা যাবে না। সরকারি হিসেব অনুযায়ী তামিলনাড়ুতে এখনও পর্যন্ত মারা গিয়েছেন ৪৩৫ জন। এখনও পর্যন্ত মোট আক্রান্তের সংখ্যা ৪৪, ৬৬১ জন।

গোটা পরিস্থিতি খতিয়ে দেখতে একটি বিশেষজ্ঞ কমিটি তৈরি করেছে রাজ্য সরকার। সেই কমিটির সুপারিশেই এই পূর্ণ লকডাউনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানা গিয়েছে। কেন্দ্রীয় সরকারের তরফে জানানো হয়েছে আগামী দুইমাসে মহারাষ্ট্র, তামিলনাড়ু, দিল্লী গুজরাত, উত্তর প্রদেশের অবস্থা খুবই খারাপ হতে পারে। জুন থেকে আগস্টের মধ্যে আইসিইউ বেড ও ভেন্টিলেটরে টান পড়তে পারে। এছাড়া গত ১০ দিনে দেশের ১৫টি শহরে করোনা আক্রান্তের সংখ্যা ৪৫-৫০ শতাংশ বৃদ্ধি পেয়েছে বলে জানা গিয়েছে।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026