বিনোদন

Nushrat Jahan: নিজামুদ্দিন দরগায় চাদর চড়ালেন নুসরাত জাহান, নমাজও পড়লেন ভক্তিভরে

সম্প্রতি সোশ্যাল মিডিয়ার পাতায় নমাজ পড়তে দেখা গিয়েছে নুসরাত জাহানকে। সেই ভিডিও শেয়ার করেছেন অভিনেত্রী নিজেই। জানা গেছে, অভিনেত্রী-সংসদ বাজেট অধিবেশনে যোগ দিতে দিল্লিতে গিয়েছেন। অভিনেত্রী সহায়ক অভিষেকের কাছ থেকেই এই কথা জানা গিয়েছে। বৃহস্পতিবার কাজের ফাঁকেই রাজধানীর বিখ্যাত নিজামুদ্দিন দরগায় পুজো দিতে হাজির হয়েছিলেন অভিনেত্রী।

দোল উৎসব ও শবে বরাত একই দিনে। আর সেই কারণেই দরগায় উপস্থিত হয়েছিলেন অভিনেত্রী। এদিন পেস্তা রঙের সালোয়ার কামিজের দেখা গিয়েছিল অভিনেত্রীকে। নিয়ম মেনে মাথায় ঢাকা দিয়ে ঢুকেছিলেন দরগায়। শবে বরাত উপলক্ষ্যেই দরগায় চাদর চড়াতে গিয়েছিলেন তিনি। আশীর্বাদস্বরূপ দরগার তরফ থেকে অভিনেত্রীর গায়ে হলুদ রঙের একটি চাদর জড়িয়ে দেওয়া হয়েছিল।

অভিনেত্রী শেয়ার করা যে ভিডিওটি ভাইরাল হয়েছে সেখানে অভিনেত্রীকে নিয়ম মেনে হাঁটু মুড়ে বসে নমাজ পড়তে দেখা গিয়েছে। ধাগাও বাঁধতে দেখা গিয়েছে দরগায়। পুজোর শেষে সকল দর্শনার্থীদের হাতে এক এক করে খাবার তুলে দিয়েছেন অভিনেত্রী।

উল্লেখ্য, সম্প্রতি অভিনেত্রী এই ভিডিও শেয়ার করে তার সমস্ত অনুরাগীদের উদ্দেশ্যে লিখেছেন, ভগবানের উপর বিশ্বাস রাখতে হবে সকলকে। নিজের ধর্মের প্রতিও রাখতে হবে আস্থা। সকলকেই ভালবাসতে জানতে হবে, তবেই ভগবানের আশীর্বাদ পাওয়া যাবে। তবে সম্প্রতি অভিনেত্রী শেয়ার করা এই ভিডিও তার অনুরাগীদের মাঝে তুমুল ভাইরাল হয়েছে, তা তার সোশ্যাল মিডিয়ার পাতায় চোখ রাখলেই স্পষ্ট হবে।

Devparna Acharya

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026