নিউজ

Weather Forecast: ধেয়ে আসছে ‘অশনি’! আবহাওয়ার এক আমূল পরিবর্তন ঘটতে পারে পরের সপ্তাহতেই, জানুন ঘূর্ণিঝড়ের গতিপথ

ধেয়ে আসছে ‘অশনি’। বঙ্গোপসাগরে রবি ও সোমের মধ্যেই তৈরি হবে এই ঘূর্ণিঝড়। ইতিমধ্যেই শক্তি বাড়িয়ে এটি সুস্পষ্ট নিম্নচাপে পরিণত হয়েছে। দক্ষিণ বঙ্গোপসাগর ও দক্ষিণ আন্দামান সাগরের কাছে অবস্থান করায় আরো শক্তিশালী হবে এটি। উল্লেখ্য, এবারের ঘূর্ণিঝড়ের নাম দিয়েছে শ্রীলঙ্কা। জানা গেছে, রবিবার গভীর নিম্নচাপ তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে। রবিবার রাত থেকে সোমবার সকালের মধ্যে এই নিম্নচাপ ঘূর্ণিঝড়ে পরিণত হবে। ঘূর্ণিঝড়ে পরিণত হওয়ার পর উত্তর-পূর্ব দিকে বাঁক নিয়ে মায়ানমার উপকূলে প্রবেশ করার সম্ভাবনা রয়েছে।

এই ঘূর্ণিঝড়ের প্রভাব রাজ্যে না পড়লেও, দক্ষিণ-পূর্ব বাংলাদেশে এর প্রভাব পড়বে সরাসরি। এই ঘূর্ণিঝড়ের জন্য সোমবার থেকে বুধবারের মধ্যে উপকূলের জেলাগুলিতে আকাশ আংশিক মেঘলা থাকবে বলেই জানা যাচ্ছে। উপকূলের জেলাগুলিতে এই ঘূর্ণিঝড়ের প্রভাবে জলীয়বাষ্প ঢুকবে প্রচুর, যার ফলে অস্বস্তি বাড়বে বাসিন্দাদের।

দার্জিলিং ও কালিম্পং’এ হালকা বৃষ্টি হওয়ার সম্ভাবনা থাকলেও অন্য কোন রাজ্যে সেভাবে বৃষ্টি হওয়ার সম্ভাবনা নেই বলেই জানা গিয়েছে। তবে এর প্রভাবে রাজ্যে গরম বাড়লেও বৃষ্টি হওয়ার কোন সম্ভাবনা নেই। আগামী চার-পাঁচ দিনে গরম বাড়বে আরও।

নিম্নচাপের কোনো প্রভাব রাজ্যে না পড়লেও বঙ্গোপসাগর থেকে প্রচুর পরিমাণে জলীয়বাষ্প প্রবেশ করবে রাজ্যে। জলীয় বাষ্পের প্রভাবে অস্বস্তি বাড়ার সম্ভাবনা রয়েছে। মঙ্গলবার উপকূলের জেলাগুলিতে আকাশ আংশিক মেঘলা থাকবে। আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জে আগামী কয়েকদিন ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। রবি ও সোমবার উত্তর-পশ্চিম ভারতের দু-একটি রাজ্যে বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। এছাড়াও কেরাল, কর্ণাটক, তেলঙ্গানা, অন্ধ্রপ্রদেশ, তামিলনাডু, পন্ডিচেরি, করাইকালে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলেই জানা গিয়েছে।

Devparna Acharya

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026