টলিউড

Nusrat Jahan Tattoo: ক্রপটপে বুকের ট্যাটু শো-অফ করলেন নুসরাত, কার নাম বুকে লিখে ঘুরছেন অভিনেত্রী

নুসরাত জাহান বর্তমান যুগে টলিউড ইন্ডাস্ট্রির অন্যতম আলোচিত অভিনেত্রী। ‘শত্রু’ ছবির হাত ধরেই এই ইন্ডাস্ট্রিতে ডেবিউ ঘটেছিল তার। প্রথম ছবিতেই সুপারস্টার জিৎ-এর বিপরীতে অভিনয় করতে দেখা গিয়েছিল তাকে। বর্তমানে তিনি বাংলা ইন্ডাস্ট্রির অন্যতম প্রথম সারির অভিনেত্রী। এপার বাংলার পাশাপাশি ওপার বাংলাতেও একাধিক কাজ করেছেন তিনি। কোনো না কোনো কারণে তিনি চর্চায় থাকেন মিডিয়াতে। অভিনেত্রী সম্পর্কিত যেকোন কিছুই চর্চার বিষয়বস্তু মিডিয়ার কাছে। তার ব্যক্তিগত জীবন নিয়ে কৌতূহলের শেষ নেই কারোরই। অভিনেত্রীও তেমনি নাছোড়বান্দা, তিনিও নিজের ব্যক্তিগত জীবনটাকে একেবারে ব্যক্তিগত হিসেবেই রেখে দিয়েছেন। তিনি না চাইলে সেখানে ঢোকার সাধ্য নেই কারোরই। তবে এই মুহূর্তে অভিনেত্রী একেবারে ভিন্ন একটি কারণে চর্চায় রয়েছেন নেটমহলে।

বর্তমানের অভিনেত্রী হিসেবে সোশ্যাল মিডিয়ার পাতায় ভালোই অ্যাক্টিভ নুসরাত জাহান। তিনি প্রায় নিজের একাধিক ছবি কিংবা ভিডিও শেয়ার করে থাকেন নিজের অনুরাগীদের সাথে। সম্প্রতি অভিনেত্রী একটি বোল্ড ফটোশুটে অংশ নিয়েছিলেন। সম্প্রতি তার সেই ফটোশুটের ছবিগুলি ভাইরাল হয়েছে নেটমহলের মাঝে। বলাই বাহুল্য, তা রীতিমত উষ্ণতা বাড়িয়েছে নেটদুনিয়ার। আবারো নুসরাতের রূপে মজেছেন তার ভক্তরা। পাশাপাশি নজর টেনেছে অভিনেত্রীর বুকের ট্যাটুও। যশ নাকি আবারো অন্য কারোর নাম লিখে ঘুরছেন অভিনেত্রী?

সাম্প্রতিক ভাইরাল হওয়া ছবিতে নুসরাত জাহানকে দুধ সাদা টিউব ক্রপটপ ও ব্লু ডেনিমে দেখা গিয়েছে। একটি পুরনো স্কুটারের সামনে দাঁড়িয়েই একাধিক পোজে এই পোশাকে ছবি তুলতে দেখা গিয়েছে তাকে। উল্লেখ্য, এই পোশাকেই তার বুকের ট্যাটু ছিল সকলের কাছে দৃশ্যমান। আপাতত অভিনেত্রীর সাম্প্রতিক বোল্ড লুকের তুলনায় তার বুকের ট্যাটুতে কি লেখা আছে? সেটা জানার জন্য বেশি আগ্রহী সকলে। অভিনেত্রীর বুকে অন্যকারোর নাম নয় ইংরাজিতে লেখা আছে ভিক্ট্রি অর্থাৎ জয়। অভিনেত্রী নিজের এই ফটোশুটের ছবিগুলি শেয়ার করার পর থেকেই তার ট্যাটু দেখতেই ব্যাস্ত অধিকাংশ নেটমহল।

খুব শীঘ্রই শিলাদিত্য মৌলিক পরিচালিত ‘মাস্টারমশাই আপনি কিছু দেখেননি’তে মুখ্য ভূমিকায় অভিনয় করতে দেখা যাবে নুসরাত জাহানকে। পাশাপাশি বলাই বাহুল্য, এই ছবিতে যশ দাশগুপ্ত ও নুসরাত জাহানকে একে অপরের বিপরীতে দেখা যেতে চলেছে। বিয়ের পর এই প্রথম পর্দায় একসাথে দেখা দেবেন তারা। ভক্তরাও শিলাদিত্য মৌলিক পরিচালিত এই ছবিতে নিজেদের প্রিয় জুটিকে একসাথে দেখার জন্য অধীর আগ্রহে দীর্ঘদিন ধরে অপেক্ষা করে রয়েছেন, তা আর আলাদাভাবে বলে দেওয়ার অপেক্ষা রাখছে না। উল্লেখ্য, নভেম্বর মাস থেকে এই ছবির শুটিং শুরু হওয়ার কথা ছিল। তবে যশ দাশগুপ্ত তার প্রথম হিন্দি ছবি ‘ইয়ারিয়া ২’এর শুটিং নিয়ে ব্যস্ত থাকায় এখনো পর্যন্ত এই ছবির শুটিং শুরু করতে পারেননি। পাশাপাশি জানা গিয়েছে সব ঠিকঠাক থাকলে ছোটপর্দার রাসমণির সাথে বড়পর্দায় জুটি বাঁধতে পারেন অভিনেতা।

Devparna Acharya

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026