খেলা

IND vs PAK: ‘১৫ বছর ধরে ও দেশবাসীর প্রত্যাশার চাপ নিচ্ছে…..’, কোহলিকে নিয়ে বিরাট মন্তব্য করলেন রোহিত শর্মা

টি-টোয়েন্টি বিশ্বকাপের হাই ভোল্টেজ ম্যাচে শক্তিশালী পাকিস্তানকে পরাজিত করে সুপার-৪ এর দিকে একধাপ অগ্রসর হল টিম ইন্ডিয়া। ভারতের প্রথম সারির ব্যাটসম্যানদের ব্যর্থতার পর বিরাট কোহলির হাত ধরে পাকিস্তান বধের স্মৃতিকে ধরে রাখতে ভারতীয় অধিনায়ক রোহিত শর্মা এদিন মাঠে এমন কার্য করলেন যা দেখে তার প্রশংসায় পঞ্চমুখ হয়েছেন ক্রিকেটপ্রেমীরা। ২০১১ ওডিআই বিশ্বকাপ জয়ের পর শচীন টেন্ডুলকারকে ভারতীয় দল যে সম্মাননা দিয়েছিল এদিন পাকিস্তানের বিরুদ্ধে ম্যাচ শেষে ভারতীয় দলের নায়ক বিরাট কোহলিকে সেই সম্মাননা দিল টিম ইন্ডিয়া।

পাশাপাশি ২০১৪ সালে শচীন টেন্ডুলকারকে উদ্দেশ্য করে তৎকালীন ভারতীয় অধিনায়ক বিরাট কোহলি যে উক্তি করেছিলেন সেই উক্তি এদিন বিরাট কোহলির উদ্দেশ্য করলেন বর্তমান অধিনায়ক রোহিত শর্মা। ২০১৪ সালে বিরাট কোহলি শচীন টেন্ডুলকারের উদ্দেশ্যে বলেছিলেন যে, “দীর্ঘ ২১ বছর ধরে ও দেশবাসীর প্রত্যাশার চাপ নিচ্ছে। তাই সম্মানটাও তার প্রাপ্য।”

এদিন পাকিস্তানের বিরুদ্ধে ম্যাচ শেষে বিরাট কোহলির উদ্দেশ্যে ঠিক একই রকম মন্তব্য করলেন অধিনায়ক রোহিত শর্মা। তিনি এদিন বলেন,”১৫ বছর ধরে ভারতবাসীর প্রত্যাশার চাপ নিচ্ছে ও, তাই নিঃসন্দেহে সম্মানটা ওরই প্রাপ্য। যখন কথাটা আসে রান তাড়া করার তখন বিরাট কোহলি তার মাস্টার।”

পাকিস্তানের বিরুদ্ধে এদিন ম্যাচ শেষ রোহিত শর্মা একপ্রকার কাঁধে তুলে নেন ম্যাচের নায়ক বিরাট কোহলিকে। আপনাদের জানিয়ে রাখি, টি-টোয়েন্টি বিশ্বকাপের গুরুত্বপূর্ণ ম্যাচটি একার বদৌলতে জিতিয়েছেন বিরাট কোহলি। এদিন ভারতের দুঃসময়ে ৫৩ বলে অপরাজিত ৮২ রানের ধ্বংসাত্মক ইনিংস খেলেন। এক সময় ম্যাচ জয় যখন ভারতের কাছে দুঃস্বপ্ন বলে মনে হচ্ছিল ঠিক তখনই ম্যাচের সমস্ত দায়িত্ব নিজের কাঁধে তুলে নেন বিরাট কোহলি।

Kriti Lekha Shome

Recent Posts

লক্ষ্মীর ভাণ্ডার বন্ধ, মাসে ৩০০০ টাকা! চালু অন্নপূর্ণা ভাণ্ডারের ফর্ম, বাদ যেতে পারে ৩০ লক্ষ নাম

রাজ্যের মহিলাদের জন্য ঘোষিত অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্প নিয়ে বড় আপডেট সামনে এল। নবান্নে সাংবাদিক বৈঠক…

May 27, 2026

প্যাচপ্যাচে গরমের পর স্বস্তির বৃষ্টি! দক্ষিণবঙ্গে কালবৈশাখীর দাপট, জারি হলুদ সতর্কতা

টানা প্যাচপ্যাচে গরমে নাজেহাল বঙ্গবাসী। অবশেষে স্বস্তির খবর শোনাল আলিপুর আবহাওয়া দপ্তর। দক্ষিণ বিহারের উপর…

May 27, 2026

পাটক্ষেতে গুপ্তধনের খোঁজ! বাদুড়িয়ায় মাটি খুঁড়তেই বেরোল বস্তা ভর্তি টাকা, চাঞ্চল্য এলাকায়

উত্তর ২৪ পরগনার বাদুড়িয়ায় একের পর এক চাঞ্চল্যকর তথ্য সামনে আসছে। গ্রেফতার হওয়া বাদুড়িয়া পৌরসভার…

May 27, 2026

টানা একসপ্তাহ হাওড়া ডিভিশনে বাতিল থাকবে ৮টি লোকাল ট্রেন, রইল তালিকা

রেল যাত্রীদের জন্য ফের বড়সড় ভোগান্তির খবর। পূর্ব রেলের হাওড়া ডিভিশনে ব্যান্ডেল স্টেশন এলাকায় গুরুত্বপূর্ণ…

May 26, 2026

সরকারি স্কুলের ইউনিফর্ম নিয়ে বিতর্ক, গুণমান খতিয়ে দেখতে রিপোর্ট তলব

রাজ্যের সরকারি ও সরকারপোষিত স্কুলগুলিতে ছাত্রছাত্রীদের জন্য সরবরাহ করা ইউনিফর্মের গুণমান নিয়ে নতুন করে প্রশ্ন…

May 26, 2026

ডায়মন্ড হারবার পুরসভায় ৮ তৃণমূল কাউন্সিলরের ইস্তফা, ‘মডেল’ নিয়ে প্রশ্নের চাপে নেতৃত্ব

দক্ষিণ ২৪ পরগনার ডায়মন্ড হারবার পুরসভায় রাজনৈতিক অস্থিরতা নতুন মাত্রা পেল। সোমবার দুর্নীতি, ক্ষমতার কেন্দ্রীকরণ…

May 25, 2026