কলকাতা: আবার শুরু হল তৃণমূল-বিজেপি তরজা। এবার প্রসঙ্গ হল কঙ্গনা রানাওয়াতকে ওয়াই ক্যাটাগরির নিরাপত্তা। কেন কঙ্গনা রানাওয়াতকে এই নিরাপত্তা দেওয়া হল? এই প্রসঙ্গ নিয়ে রাজনৈতিক তরজা জড়িয়ে পড়েছেন বিজেপি সাংসদ বাবুল সুপ্রিয় এবং তৃণমূল সাংসদ নুসরত জাহান।
অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নিরাপত্তার প্রসঙ্গে বাবুল সুপ্রিয় বলেছেন, কঙ্গনা রানাওয়াতকে ওয়াই ক্যাটাগরির নিরাপত্তা দেওয়া হচ্ছে। কারণ, তিনি কিছু অপ্রিয় সত্যি কথা বলে ফেলেছেন। তাই শিবসেনার হাত থেকে তাঁকে রক্ষার জন্য এই নিরাপত্তা। কিন্তু ভাইপোকে কেন বিশেষ নিরাপত্তা দেওয়া হয়? সত্যি কথা যাতে বেড়িয়ে না আসে তার জন্য?’
বাবুলের এই কথার পরিপ্রেক্ষিতে নুসরত রোজভ্যালি চিটফান্ডের প্রসঙ্গ নিয়ে খোঁচা দিয়ে বলেন, ‘রোজভ্যালি চিটফান্ডের সঙ্গে জড়িত থাকা বাবুল সুপ্রিয় জেড ক্যাটাগরির নিরাপত্তা পায়। এছাড়া তিনি তো আর কিছুই করেন না। নিজের নির্বাচনী এলাকার দরিদ্র ও বঞ্চিত মানুষদের পাশে না দাঁড়িয়ে উনি সরকারের দেওয়া এই সম্মান লাভ করেছেন। তাই এটা কি বিজেপির দেওয়া সান্তনা সম্মান?’ এভাবেই কঙ্গনা ইস্যুতে পুরনো বিষয়কে ট্রেনে রাজনৈতিক পরিচয় মেতেছেন বাবুল-নুসরত।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…