বিনোদন

করোনা সতর্কতায় গরীব বিক্রেতাদের মাস্ক বিতরন করলেন নুসরত জাহান

কৌশিক পোল্ল্যে: আজ সকাল থেকেই সরকারি কার্ফিউ ধার্য করা হয়েছে সারা ভারতবর্ষে। করোনা ভাইরাসের ভয়াল রূপ ইতিমধ্যেই প্রত্যক্ষ করেছে সারা বিশ্ব। ভারতবর্ষের অবস্থাও মোটের ওপর সুবিধের নয়, ঘাড়ে নিশ্বাস ফেলছে মহামারির আতঙ্ক।
মহারাষ্ট্র ও রাজস্থানে ১৪৪ ধারা জারি করার পরেও স্বস্তি না মেলায় রাজ্যগুলিকে সরকারি তরফে আংশিক সিল করা হয়েছে।

পশ্চিমবঙ্গে বাংলাদেশি দুটি বর্ডার পুরোপুরি সিল করা গেলেও রাজ্য সিল করা সরকারিভাবে হয়নি, তবে বন্ধ হয়েছে উচ্চ মাধ্যমিক ও একাদশ শ্রেনির পরীক্ষা। কলকাতা সহ জেলাগুলির রাস্তাঘাটে চোখে পড়ছে রেকর্ড পরিমান নির্জনতা। প্রায় সকলেই মেনে নিয়েছেন কার্ফিউ কার্যক্রম।

আরও পড়ুন : লন্ডন থেকে ফিরে পার্টি, গায়িকা কণিকা কাপুরের বিরুদ্ধে এফআইআর দায়ের

যদিও নিয়ম মেনে খোলা থাকবে এ রাজ্যের অত্যাবশ্যকীয় জিনিসপত্রের বাজার ও দোকান। সেই কারনেই শহরতলি সহ মফস্বলের ক্ষুদ্র ব্যবসায়ীরা দোকানপাট খোলা রাখছেন। ভাইরাসের আতঙ্কে তাদের নিয়েও তৎপর সরকার, এ বিষয়ে এগিয়ে বসিরহাট এলাকায় সাংসদ ও অভিনেত্রী নুসরত জাহান।

গতকালই সকল ক্ষুদ্র ব্যবসায়ীদের মধ্যে মাস্ক বিতরন করলেন নিজহাতে। সোশ্যালে প্রকাশ্যে এল সেই ছবি। নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডেলে সেই মুহূর্তের কিছু ছবি তুলে ধরেছেন নুসরত। সকলেই তার এই সাহসী পদক্ষেপের ভূয়সী প্রংশসা করেছেন। উল্লেখ্য গতবছর লোকসভা নির্বাচনে বিপুল ভোটে জয়যুক্ত হয়ে তিনি বসিরহাটের সাংসদ নিযুক্ত হন, কাজেই এলাকার মানুষজনের সুরক্ষার দায়িত্ব তুলে নিয়েছেন নিজকাঁধে। নুসরতের মাস্ক বিতরনের কিছু ঝলক নীচের পোস্টটিতে সাজানো রইল, দেখে নিন।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026