নিউজ

করোনার জের: ভিনরাজ্যে থেকে আসা ট্রেনেও শুরু স্ক্রিনিং ব্যবস্থা

এবার রাজ্যে করোনা সতর্কতায় জারি হল নয়া নির্দেশ। এখনো পর্যন্ত রাজ্যে আক্রান্তের সংখ্যা ৪ জন। সংক্রমণ ঠেকাতে নবান্নের তরফ থেকে নির্দেশ দেওয়া হয়েছে, অন্য রাজ্য থেকে যে সমস্ত ট্রেন পশ্চিমবঙ্গে প্রবেশ করবে সেইসমস্ত ট্রেনের যাত্রীদের স্বাস্থ্য পরীক্ষা করা হবে। ভিনরাজ্যের থেকে আসা সমস্ত ট্রেনগুলির উপর নজর দিতে বলা হয়েছে। সমস্ত জেলা প্রশাসের উপর নির্দেশ দেওয়া হয়েছে।

পশ্চিমবঙ্গে করোনা আক্রান্ত ৪ জন। সংক্রমণ এড়াতে বাইরের রাজ্য থেকে আসা সমস্ত ট্রেন প্রবেশ বন্ধ করার পক্ষে রাজ্য সরকার। রাজ্যের মধ্যে রেল পরিষেবা চালু থাকলেও ভিনরাজ্যের সঙ্গে ট্রেন পরিষেবা আপাতত সম্পুর্ন বন্ধ রাখার সপক্ষে রাজ্য। সমস্ত বড় স্টেশন গুলিতে মোতায়েন করা হবে পুলিশ।

আরও পড়ুন : প্রয়োজনের তাগিদেই দ্বন্দ্ব ভুলে দেশের জন্য “জনতার কারফিউ” সফল ১০০ %

জানা গিয়েছে, শিয়ালদহ ও হাওড়া স্টেশনে ভিনরাজ্য থেকে ২১ মার্চ রাত থেকে আগামী সোমবার সকাল ৭ টা পর্যন্ত আট’টি ট্রেন প্রবেশ করবে। এই ট্রেনগুলি কখন কোন স্টেশনে প্রবেশ করবে সেই বিষয়ে সমস্ত তথ্য রাজ্য সরকারের কাছে পাঠিয়েছে রেল কতৃপক্ষ। ট্রেনগুলির সমস্ত যাত্রীদের স্বাস্থ্য পরীক্ষা করার পর যদের শরীরে সর্দি, কশি, জ্বর উপসর্গের নমুনা পাওয়া যাবে তাঁদের আইসোলেশনে রাখা হবে এবং বাকিদের কোয়ারেন্টাইন থাকার নির্দেশ দেওয়া হবে।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026