বিনোদন

Nusrat Jahan: ক্যামেরার সামনে ঝট করে পোশাক বদলাচ্ছেন নুসরাত জাহান, মুহূর্তে ভিডিও ভাইরাল

গোটা বিশ্বের তরুণ প্রজন্মের কাছে এখন ট্রেন্ড হয়েছে শর্ট ভিডিও বানানো। টিকটক অ্যাপের সময় থেকে এই ছোট ভিডিও বানানোর ট্রেন্ড শুরু হয়েছিল। বর্তমানে জাতীয় নিরাপত্তার স্বার্থে ভারতে এই অ্যাপ বন্ধ হয়ে গেলেও শর্ট ভিডিও বানানোর প্রবণতা একদমই কমেনি। বরং বলা যেতে পারে, বিভিন্ন জনপ্রিয় সোশ্যাল মিডিয়া সাইট ফেসবুক, ইনস্টাগ্রাম, ইউটিউব ইত্যাদিতে এই শর্ট ভিডিও বানানোর ফিচার চলে এসেছে। ইন্টারনেটের দুনিয়াতে গেলেই দেখা যায় বিভিন্ন ভাইরাল শর্ট ভিডিও। সাধারণ মানুষ থেকে শুরু করে তাবড় তাবড় সেলিব্রেটিরা রিল ভিডিও বানিয়ে থাকেন। সম্প্রতি টলি অভিনেত্রী নুসরাত জাহানের একটি ভিডিও ব্যাপক ভাইরাল হয়েছে যা দেখে হতবাক গোটা দুনিয়া।

বাংলা সিনেমার জগতে অভিনেত্রী নুসরাত জাহান এমন একটি মানুষ, যার ব্যক্তিগত জীবন নিয়ে বিস্তর কাটাছেঁড়া হয়েছে নেটিজেনদের মধ্যে। তাঁর বরাবরের স্বাভাবিক থেকে একটু হটকে সাহসী পদক্ষেপ তাঁকে সোশ্যাল মিডিয়ার লাইমলাইটে এনেছে। অভিনেত্রীর উন্মুক্ত চেতনা এবং কাজের দক্ষতাও তাঁকে জনপ্রিয়তার শীর্ষে নিয়ে গিয়েছে। অভিনেত্রী বর্তমানে এখন একজন মা। কিন্তু সন্তানের জন্ম দিলেও একফোঁটা গ্ল্যামারের কমতি হয়নি অভিনেত্রীর মধ্যে। এখনও তাঁর ফটোশুটের ছবি এবং ভিডিও দেখে রাতের ঘুম উড়ে পুরুষ নেটিজেনদের।

সম্প্রতি টলি অভিনেত্রী নুসরাত জাহান নিজের ইনস্টাগ্রামে একটি ভিডিও পোস্ট করেছেন যা নিয়ে রীতিমতো শোরগোল পড়ে গিয়েছে। চোখের পলকে ইন্টারনেটের আনাচে-কানাচে ছড়িয়ে গিয়েছে ভিডিওটি। কি ছিল এমন ভিডিওতে? আসলে ভাইরাল ভিডিওতে দেখা গিয়েছে অভিনেত্রী একটি পিঙ্ক রঙের অল্পস্বল্প পোশাক পরে রয়েছেন। কিন্তু হঠাৎ করে চোখের পলকে অন ক্যামেরা তিনি খুব সুন্দর একটি ডিজাইনার ওয়ান পিস পরে উপস্থিত হন। ব্যাকগ্রাউন্ডে বাজছিল একটি ইংরেজি গান। আসলে এমন পোশাক পরিবর্তনের রিল ভিডিও এখন সর্বত্র ট্রেন্ডিং চলছে।

ভিডিওটি পোস্ট করার কিছুক্ষণের মধ্যেই তা অগুনতি মানুষ দেখে নিয়েছেন। মাত্র কয়েক ঘণ্টার মধ্যে ১০ হাজারের বেশি মানুষ ভিডিওটি লাইক করেছেন। এছাড়া অভিনেত্রীর ভক্তরা ভিডিওতে কমেন্ট করে অভিনেত্রী সৌন্দর্যের অনেক প্রশংসা করেছেন। তবে কেউ কেউ আবার ছোট পোশাকের জন্য কটাক্ষ করেছেন সাংসদ তথা অভিনেত্রীকে। তবে সবমিলিয়ে ইনস্টাগ্রামে এখন সুপারডুপার হিট নুসরাত জাহানের ওই রিল ভিডিও।

Nirajana Nag

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026