বিনোদন

শুটিংয়ের ফাঁকে পুস্পা ছবির গানে তুমুল নাচ অপু-উমা জুটির, মুহূর্তে ভাইরাল ভিডিও

আজকালকার দিনে কমবেশি সকলেই সোশ্যাল মিডিয়া কথাটির সাথে বেশ পরিচিত। ফেসবুক, ইনস্টাগ্রাম, টুইটার ইত্যাদি সোশ্যাল মিডিয়া সাইট বিশ্বজুড়ে জনপ্রিয়। আট থেকে আশি সকলের বিভিন্ন সোশ্যাল মিডিয়া সাইটে অ্যাকাউন্ট থাকে। তবে সম্প্রতি নতুন ট্রেন্ড হয়েছে সোশ্যাল মিডিয়াতে বিভিন্ন ধরনের ছোট ভিডিও পোস্ট করা। নেটিজেনরা কোনো একটি গানে ব্যাকগ্রাউন্ডে রেখে নেচে বা অভিনয় করে ৩০ সেকেন্ডের ভিডিও বানিয়ে সোশ্যাল মিডিয়াতে পোস্ট করে। ভিডিওটি অন্যান্যদের পছন্দ হলে তাতে তারা লাইক ও কমেন্টের বন্যা বইয়ে দেয় এবং ভিডিওটি ভাইরাল হয়ে যায়। ইনস্টাগ্রামে এই শর্ট ভিডিও অর্থাৎ রিলের রমরমা দিনে দিনে বেড়েই চলেছে।

সম্প্রতি গোটা দেশ পুষ্পা জ্বরে আক্রান্ত। আল্লু অর্জুনের “পুষ্পা: দ্য রাইজিং স্টার” এখন ব্যাপক জনপ্রিয়। সিনেমার এক একটি ডায়ালগ থেকে শুরু করে বিভিন্ন আইটেম সং, সব ইন্টারনেটের আনাচে-কানাচে ছড়িয়ে পড়েছে। সোশ্যাল মিডিয়া খুললেই দেখা যাচ্ছে আইটেম সং ‘ও অন্তাভামা’ ও ‘শ্রীভল্লী’ গানের মিউজিক নিয়ে বানানো রিল ভিডিও। নেটিজেনদের বেশ পছন্দ হচ্ছে সব। ট্রেন্ডিং গানে এখন রিল বানিয়ে অনেকেই সুপারহিট হয়ে যাচ্ছেন। এমনকি এই রিল বানানোর খেলাতে মেতে উঠেছেন সেলিব্রেটিরাও।

সম্প্রতি ইনস্টাগ্রামে একটি ভিডিও ব্যাপক ভাইরাল হয়েছে যেখানে দেখা গিয়েছে জি বাংলা চ্যানেলের অপু এবং উমা পুষ্পার আইটেম সং ‘ও অন্তাভামা’ তে তুমুল নাচ করেছেন। যারা বাংলা সিরিয়াল দেখেন তাঁরা অবশ্যই এই দুই চরিত্রকে চিনবেন। অপরাজিত অপু সিরিয়ালে অপু চরিত্রে অভিনয় করেন অভিনেত্রী সুস্মিতা দে এবং উমা ধারাবাহিকে উমা চরিত্রে অভিনয় করেন অভিনেত্রী সিঞ্জিনি চক্রবর্তী। শুটিংয়ের ফাঁকে মেকআপ রুমে সুস্মিতা ও সিঞ্জিনি পুষ্পার গানে তুমুল নাচ করে রিল ভিডিও বানায়।

ভিডিওটি যথারীতি সোশ্যাল মিডিয়াতে আসতেই চোখের পলকে ভাইরাল হয়ে যায়। শাড়ি পরে ওই দুই অভিনেত্রীর মনমাতানো নাচ অবাক করে দিয়েছে তাঁদের অনুরাগীদের। সুস্মিতা দে ভিডিওটি ইনস্টাগ্রাম হ্যান্ডেলে পোস্ট করার পর তা ইতিমধ্যেই দেড় লাখের বেশি মানুষ দেখেছেন এবং ২৮ হাজার মানুষ লাইক করেছেন। অনেক অনুরাগী কমেন্ট করে ওই দুই অভিনেত্রীর সৌন্দর্যের প্রশংসায় পঞ্চমুখ হয়েছেন। সবমিলিয়ে সোশ্যাল মিডিয়াতে এখন সুপারহিট অপু উমার জুটি।

Nirajana Nag

Recent Posts

কোটি টাকার প্রতারণার অভিযোগে সোহম চক্রবর্তীর বিরুদ্ধে FIR, যুক্ত হল জামিনঅযোগ্য ধারা

টলিউড অভিনেতা এবং প্রাক্তন বিধায়ক সোহম চক্রবর্তীকে ঘিরে ফের বিতর্ক দানা বাঁধল। তাঁর বিরুদ্ধে আর্থিক…

June 7, 2026

শিমলা-মানালি ভ্রমণ আরও সহজ! কলকাতা-হিমাচল রুটে শুরু হল নতুন ট্রেন পরিষেবা

পাহাড়প্রেমী পর্যটকদের জন্য বড় সুখবর। কলকাতা থেকে হিমাচল প্রদেশে যাতায়াত আরও সহজ করতে চালু হল…

June 7, 2026

ব্যাঙ্কে টাকা না থাকলেও হবে UPI পেমেন্ট! নতুন পরিষেবা চালু করল BharatPe

ডিজিটাল পেমেন্টের জগতে বড় পদক্ষেপ নিল ফিনটেক সংস্থা BharatPe। এবার ব্যাঙ্ক অ্যাকাউন্টে পর্যাপ্ত টাকা না…

June 7, 2026

সরকারি অফিসে ছুটতে হবে না! বাড়িতে বসেই অনলাইনে করুন নতুন রেশন কার্ডের আবেদন

রেশন কার্ড এখন শুধু ভর্তুকি মূল্যে খাদ্যশস্য পাওয়ার মাধ্যম নয়, এটি একটি গুরুত্বপূর্ণ সরকারি পরিচয়পত্র…

June 7, 2026

এই যোগ্যতা না থাকলে মিলবে না যুবশক্তি ভরসা কার্ডের ৩০০০ টাকা! কবে শুরু হবে আবেদন?

রাজ্যের বেকার যুবক-যুবতীদের জন্য বড় সুখবর। অন্নপূর্ণা ভাণ্ডারের পর এবার আলোচনায় এসেছে যুবশক্তি ভরসা কার্ড।…

June 7, 2026

রাজ্যের সব মাদ্রাসা নিয়ে বড় সিদ্ধান্ত! পূর্ণাঙ্গ তথ্যের রিপোর্ট চাইল নবান্ন

রাজ্যের সমস্ত মাদ্রাসা শিক্ষা প্রতিষ্ঠান সম্পর্কে বিস্তারিত তথ্য সংগ্রহের নির্দেশ দিল নবান্ন। সংখ্যালঘু বিষয়ক ও…

June 6, 2026