বিনোদন

Sourav Ganguly: ওড়িয়া দাদাগিরির মঞ্চে এসে কামাল দেখাল মহারাজ, রাইফেল হাতে করলেন লক্ষ্যভেদ

বাংলা তথা গোটা দেশবাসীর কাছে এখন সিনেমা এবং সিরিয়ালের পাশাপাশি বেশ জনপ্রিয় হয়ে উঠেছে বিভিন্ন ধরনের রিয়েলিটি শো। ২২ গজের মহারাজা, সৌরভ গাঙ্গুলীর সঞ্চালনায় দাদাগিরি আনলিমিটেড বাংলার বুকে একটি অত্যন্ত জনপ্রিয় গেম শো। পরপর ৮ টি সিজনে সাফল্য পাওয়ার পর নতুন সিজন শুরু হয়েছে গত ২৫ সেপ্টেম্বর থেকে। তবে বর্তমানে এই শো বাংলার গণ্ডি পেরিয়ে পৌঁছে গিয়েছে ওড়িশায়। জি বাংলার পর জি সার্থক চ্যানেলে শুরু হয়েছে ‘দাদাগিরি হৃদয়ারু’। এই শোতে সঞ্চালকের আসনে রয়েছেন ওড়িয়া সুপারস্টার অনুভব মোহান্তি।

১৫ জানুয়ারি থেকে জি সার্থক চ্যানেলে এই ‘দাদাগিরি হৃদয়ারু’ দেখানো শুরু হয়েছে। দাদাগিরি আনলিমিটেড সিজন ৯ এর অনুকরনে চলছে এই শো। শো এর ফরম্যাট অনুযায়ী ওড়িশার ৩০ টি জেলার মানুষ সুযোগ পাবে এই দাদাগিরিতে অংশগ্রহণ করার। অনুভব মোহান্তির স্টারডম ও শোতে একাধিক চমক ইতিমধ্যেই জনপ্রিয়তার শিখরে পৌঁছে দিয়েছে দাদাগিরি হৃদয়ারুকে। সম্প্রতি এই শোতে উপস্থিত হয়েছিলেন ‘রিয়েল দাদা’, বিসিসিআই প্রেসিডেন্ট সৌরভ গাঙ্গুলী।

দাদাগিরি হৃদয়ারুর সঞ্চালক অনুভব মোহান্তি, দাদাগীরির মঞ্চে দাদার আগমনের একটি প্রোমো ভিডিও সোশ্যাল মিডিয়াতে পোস্ট করেন যা চোখের পলকে ব্যাপক ভাইরাল হয়ে যায়। ভাইরাল হওয়া ভিডিওতে দেখা গিয়েছে, হাতে বিরাট রাইফেল নিয়ে নিশানা লাগাচ্ছেন ২২ গজের মহারাজ। তারপর দেখা যায় শোয়ের মঞ্চে বাজছে আধুনিক গান “ও লারকি আঁখ মারে” এবং জায়েন্ট স্ক্রীনে সৌরভ গাঙ্গুলীর খেলার সময় একটি চোখ মারার ভিডিও চালানো হয়েছে। এই দেখে বেশ খুশি হন মহারাজ এবং বলে ওঠেন যে পুরো ম্যাচের মধ্যে দাদার সিটি মারা এবং চোখ মারাটাই দেখলেন।

ভিডিওটি সোশ্যাল মিডিয়াতে আসতেই ব্যাপক ভাইরাল হয়ে গেছে। ইতিমধ্যেই এই ভিডিওটিতে প্রায় ৯ হাজারের কাছাকাছি মানুষ লাইক দিয়েছেন। অনেকেই কমেন্ট করে জানিয়েছেন যে তারা খুবই উদগ্রীব হয়ে অপেক্ষা করছেন কবে দুই দাদা একসাথে দাদাগীরির মঞ্চ জমিয়ে তুলবেন। অনেকেই কমেন্ট করে নতুন শুরু হওয়া দাদাগিরি হৃদয়ারুর প্রশংসা করেছে।

Nirajana Nag

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026