টলিউড

Nusrat Jahan: পরনে সবুজ শাড়ি ও হাতে শাঁখা-পলা, বোল্ড লুকে এমন পোজে অভিনেত্রী নুসরত

নুসরাত জাহান বর্তমান যুগে টলিউড ইন্ডাস্ট্রির অন্যতম আলোচিত অভিনেত্রী। ‘শত্রু’ ছবির হাত ধরেই এই ইন্ডাস্ট্রিতে ডেবিউ ঘটেছিল তার। প্রথম ছবিতেই সুপারস্টার জিৎ-এর বিপরীতে অভিনয় করতে দেখা গিয়েছিল তাকে। বর্তমানে তিনি বাংলা ইন্ডাস্ট্রির অন্যতম প্রথম সারির অভিনেত্রী। তিনি কোনো না কোনো কারণে চর্চায় থাকেন মিডিয়াতে। অভিনেত্রী সম্পর্কিত যেকোন কিছুই চর্চার বিষয়বস্তু মিডিয়ার কাছে। তার ব্যক্তিগত জীবন নিয়ে কৌতূহলের শেষ নেই কারোরই। অভিনেত্রীও তেমনি নাছোড়বান্দা, তিনিও নিজের ব্যক্তিগত জীবনটাকে একেবারে ব্যক্তিগত হিসেবেই রেখে দিয়েছেন। তিনি না চাইলে সেখানে ঢোকার সাধ্য নেই কারোরই। সম্প্রতি নিজের বোল্ড লুকের জন্যই চর্চার আলোয় অভিনেত্রী।

বর্তমানের অভিনেত্রী হিসেবে নুসরাত জাহান ভীষণভাবে অ্যাক্টিভ সোশ্যাল মিডিয়ার পাতায়। তিনি প্রায়ই নিজের একাধিক ছবি ও ইনস্টারিল ভিডিও শেয়ার করে থাকেন নেটমাধ্যমে, যা মুহূর্তে ভাইরাল হয়ে যায় নেটদুনিয়ার পাতায়। এছাড়াও সোশ্যাল মিডিয়ার পাতায় অভিনেত্রীর একাধিক ফ্যানপেজ রয়েছে, যেখান থেকেও অভিনেত্রীর একাধিক ভিডিও ও ছবি শেয়ার করা হয়ে থাকে, যা খুব স্বাভাবিকভাবেই ভাইরাল হয় তার অনুরাগীদের মাঝে। অনুরাগীরাও রীতিমতো অভিনেত্রীর একঝলক পাওয়ার আশায় মুখিয়ে থাকেন। তবে সম্প্রতি নুসরাত জাহানকে এই ফরেস্ট গ্রীন শাড়িতে দেখে মুগ্ধ তার অগণিত ভক্তমহল।

সম্প্রতি অভিনেত্রীর এই লুক ভাইরাল হয়েছে নেটনাগরিকদের মাঝে। নিঃসন্দেহে এই সাজে চূড়ান্ত সুন্দরী লাগছে অভিনেত্রীকে। একটি ফরেস্ট গ্রীন রঙের শাড়িতে দেখা মিলেছে অভিনেত্রীর। সিকুইন শাড়ি পরেছিলেন তিনি। পাশাপাশি পরেছিলেন মানানসই ডিজাইনার ব্লাউজও। খোপায় দিয়েছিলেন লাল গোলাপ। কানে পরেছিলেন চাঁদবালি দুল। হাতে ছিল মানানসই চুড়িও। পাশাপাশি হাতে মেহেন্দি পরেছিলেন অভিনেত্রী। নোয়াও ছিল তার হাতে। বলাই বাহুল্য, অনুরাগীরা চোখ ফেরাতে পারেননি তাদের প্রিয় অভিনেত্রীর দিক থেকে। এই পোশাকে হাসিমুখেই একাধিক ছবি তুলতে দেখা গিয়েছে নুসরাত জাহানকে। তার এই অপরূপ সুন্দর সাজটি সেট করেছেন কিয়ারা সেন। এই সাজে একাধিক পোজে ছবি তুলতে দেখা গিয়েছে অভিনেত্রীকে। সম্প্রতি নিজের সেই ছবিগুলির সূত্র ধরেই চর্চার আলোয় অভিনেত্রী-সাংসদ নুসরাত জাহান।

Devparna Acharya

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026