কয়েকদিন আগেই প্রকাশিত হয়েছে উচ্চ মাধ্যমিকের ফলাফল। সেখানে বেশ কয়েকজন ছাত্র-ছাত্রী উত্তীর্ণ হতে পারেনি। তারা ইংরেজিতে ব্যাক পেয়েছেন। সেই নিয়ে তারা রীতিমতো মাঝ রাস্তায় বসে আন্দোলন শুরু করে দিয়েছিলেন, যা খুব স্বাভাবিকভাবেই মিডিয়াতে চর্চার কারণ হয়ে উঠেছিল। তেমনই এক সাংবাদিক ছাত্র-ছাত্রীদের সেই বিক্ষোভ ক্যামেরাবন্দি করতে গিয়ে তাদের আমরেলার ইংরেজি বানান জিজ্ঞাস করেন। আর ঐ প্রশ্নের উত্তরে সেই নির্দিষ্ট ছাত্রী যা উত্তর দিয়েছেন, তা শুনে মাথা ঘুরেছে অধিকাংশের। সম্প্রতি সেই ভিডিওটি এখনো রীতিমতো ভাইরাল রয়েছে সোশ্যাল মিডিয়ার পাতায়।
আর সেই ভাইরাল ভিডিওকে কেন্দ্র করেই সোশ্যাল মিডিয়ার পাতায় আরো একাধিক ভিডিও ভাইরাল হয়েছে। এই ভাইরাল ভিডিওতে যে ছাত্রীকে কথা বলতে দেখা গিয়েছে তার কথাগুলোকে নিয়েই গান বানিয়ে নিয়েছে এক যুবক। রীতিমতো ডিজে গান বানিয়ে দিয়েছেন কথাগুলি নিয়ে। সেই গানই এখন রীতিমত ভাইরাল হয়েছে নেটদুনিয়ায়। নিজের ঠাকুমাকে সাথে নিয়েই এই গানের তালে নেচেছেন তিনি। সম্প্রতি সেই ভিডিও দেখে হাসি থামতেই চাইছে না নেটদুনিয়ার। রইল সেই ভিডিও।
‘বং মিডিয়া’ নামের একটি ইউটিউব চ্যানেলের মাধ্যমে এই ভিডিওটি শেয়ার করে নেওয়া হয়েছে সোশ্যাল মিডিয়ার পাতায়। মাত্র একদিন আগে এই ভিডিওটি শেয়ার করা হয়েছে। ইতিমধ্যেই এই ভিডিও আড়াই লাখের কাছাকাছি মানুষের কাছে পৌঁছে গিয়েছে। এই ভিডিওতে নিজের ঠাকুমাকে সাথে নিয়ে নেচেছে নাতি। সাথে রেখেছিল ছাতাও। উল্লেখ্য, এই চ্যানেলের মাধ্যমে মজার ভিডিও শেয়ার করা হয়ে থাকে, তা ইউটিউব চ্যানেলে চোখ রাখলেই স্পষ্ট হবে। সম্প্রতি এই গানের ভিডিওর সূত্র ধরেই হিট ঠাকুমা।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…