বিনোদন

Nusrat Jahan: ছেলে ঈশানকে নিয়ে হাসপাতাল থেকে বাড়ি ফিরলেন নুসরত সঙ্গী যশ

গত পাঁচদিনে বদলে গেছে অভিনেত্রী নুসরত জাহানের জীবন। তিনি আর সাংসদ, অভিনেত্রীর পাশাপাশি তিনি এখন এক সন্তানের মা। বৃহস্পতিবার পার্কস্ট্রিটের এক বেসরকারি হাসপাতালে সি সেকশনের মাধ্যমে পুত্র সন্তানের জন্ম দিয়েছেন নুসরত। মা হওয়ার পর থেকেই নিজের এই নতুন পরিচয় বেশ উপভোগ করছেন তিনি। মা নুসরত ছেলেকে ভালোবেসে নাম রেখেছেন ঈশান।

সোমবার হাসপাতাল থেকে ছোট্ট ছেলে ঈশানকে নিয়ে বাড়ি ফিরলেন অভিনেত্রী তথা সাংসদ নুসরত জাহান। জানা গিয়েছিল গতকাল হাসপাতাল থেকে ছাড়া পাওয়ার কথা ছিল  অভিনেত্রীর। কিন্তু চিকিৎসকের কাছে তিনি আর্জি জানিয়েছিলেন যে, ছেলের পুরো শারীরিক চেক আপ সম্পন্ন করে আরও একদিন হাসপাতালে থেকে তারপর তিনি ছেলেকে নিয়ে বাড়ি যাবেন। এই কদিন হাসপাতালে ছেলের দেখভালের পুরো বিষয়টি নিজেই করছিলেন।

হাসপাতাল সূত্রের খবর নুসরত নিজের নয়নের মনিকে এক্কেবারে কাছছাড়া করছিলেন না মা। নিজেই সদ্যোজাতের দেখভাল করেছেন। এমনকি নবজাতককে নার্সারিতে না রেখে নিজের বেডেই রেখেছিলেন নতুন মাম্মা। রবিবার দুপুরে নুসরত ও ঈশানের পুরো স্বাস্থ্য পরীক্ষা করা হয়। এই দিন বিলিরুবিন, থাইরয়েড সহ বেশ কিছু টেস্ট করা হয়। এরপর শারীরিক পরীক্ষার রিপোর্ট আসার পরেই হাসপাতাল থেকে তাঁদের রিলিজ দিতে চেয়েছিলেন ডাক্তার। তবে অভিনেত্রীর ইচ্ছেতেই আরও একদিন মা ও ছেলেকে রাখা হয় হাসপাতালে।

আপাতত এখন পুরোপুরি সুস্থ রয়েছেন নুসরত ও তাঁর সন্তান। বুধবার হাসপাতালে ভর্তি থেকে শুরু করে ওটিতে এবং গত পাঁচদিন ধরেই নুসরতের পাশে ছিলেন তাঁর বিশেষ বন্ধু যশ। এমনকি রবিবাএ দুপুরে হাসপাতালে কাচের ধারে কফি ডেটে মজেছিলেন দুজনে বুধবার রাতে তিনিই গাড়ি চালিয়ে বান্ধবী নুসরতকে নিয়ে এসেছিলেন হাসপাতালে সোমবার একইভাবে নতুন মাম্মা আর ঈশানকে সঙ্গে নিয়েই নুসরতের বাড়ির পথে যশ দাশগুপ্ত।

Pritisha Dey

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026