বিনোদন

মথুরবাবু নয় স্বয়ং রবীন্দ্রনাথ হয়ে পর্দায় ফিরলেন গৌরব চ্যাটার্জি! রইলো ভিডিও

অভিনেতা গৌরব চট্টোপাধ্যায়! টেলি ইন্ড্রাস্ট্রির অতি পরিচিত মুখ। সিনেমা, ধারাবাহিক আর ওয়েব সিরিজ সবেতেই সাবলীল ভাবে অভিনয় করেছেন এই অভিনেতা। গৌরবের আরো একটা পরিচয় আছে। তিনি যে টলিউডের হার্টথ্রব উত্তম কুমারের আদুরে নাতি। টানা তিন বছর ধরে জি বাংলার ইতিহাসাশ্রিত ‘করুণাময়ী রানি রাসমনির ধারাবাহিকে রানিমার সেজ জামাই মথুরামোহন বিশ্বাসের চরিত্রে অভিনয় করেছিলেন। এই ধারাবাহিকের প্রধান দুই চরিত্র যথেষ্ট জনপ্রিয়তা পেয়েছিল। একটি হল সকলের প্রিয় রানী রাসমণির চরিত্র, অপরটি হল তাঁর সেজো জামাই মথুরবাবু।

বলাবাহুল্য এই ধারাবাহিকের দুই চরিত্র ছিল একে অপরের পরিপূরক। এই ধারাবাহিকে দেখানো হয় করুণাময়ীর সেজো মেয়ে করুণার সাথে মথুরবাবুর বিয়ে হয়। অভিনেত্রীর সেজো জামাই হলে মথুরকে নিজের জামাতার থেকেও বেশি ছেলে মনে করতেন। নিয়ম মেনেই সদ্য শেষ হয়েছে তাঁর চরিত্রের পর্ব। রানিমার মৃত্যুর শোক কাটাতে না কাটাতে তাঁর প্রিয় সেজ জামাই মথুরের মৃত্যুতেও মন খারাপ হয়ে গিয়েছে দর্শকদের। এমনকি ধারাবাহিকের শেষ শট দিয়ে নিজেকে সামলাতে সঙ্গে সঙ্গে সেট ছেড়ে পালিয়ে এসেছিলেন গৌরব নিজেও।

তবে আর বেশি দিন অপেক্ষা করতে হবে গৌরবের অনুরাগীদের। এবার গৌরব এক্কেবারে অন্যভাবে দর্শকদের সামনে আসতে চলেছেন। এক্কেবারে ভিন্ন চরিত্র। এবার এই অভিনেতাকে দেখা যাবে তারাপিঠ মহাপীঠ ধারাবাহিকে নবীন রবী ঠাকুরের চরিত্রে। হ্যাঁ মথুরবাবুর খোলস ছেড়ে বিশ্ব কবির চরিত্রে। ইতিমধ্যে ধারাবাহিকের নতুন প্রমো সোশ্যাল মিডিয়াতে সামনে এসেছে। আর এই ভিডিয়োতেতরুণ বয়সের রবি ঠাকুরের সাজে দেখা যাচ্ছে গৌরব চট্টোপাধ্যায় কে।

ভিডিয়োর শুরুতে দেখানো হচ্ছে, তারাপীঠে সাধক বামাক্ষ্যাপার সাথে রবি ঠাকুর আর মুকুন্দ দাসের দেখা করতে গিয়েছে। বামাক্ষ্যাপা আশীর্বাদ করলেন রবিকে বিশ্বকবি হওয়ার। এই ভিডিও শেয়ার করা মাত্রই নেটেজেনদেরও নিজেদের প্রিয় অভিনেতাকে চিনে নিতে অসুবিধা হয়নি। অনেকে গৌরবের এই নতুন লুক আর নতুন চরিত্রের প্রশংসা করলেও অনেকে হাসি মজা করতেও ছাড়লোনা। তবে যাই হোক গৌরবের এই নতুন চরিত্র দিয়ে টেলি পর্দায় ফিতে আসতেই এই এপিসোড দেখার অপেক্ষায় আছেন। নিমেষে ভাইরাল হয় এই ভিডিও পোস্ট।

Pritisha Dey

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026