পলিটিক্স

Tanmoy Ghosh : বিজেপি ছেড়ে তৃণমূলে যোগদান করলেন বিষ্ণুপুরের বিধায়ক তন্ময় ঘোষ

যবে থেকে বিধানসভা নির্বাচন শেষ হয়েছে তারপর থেকেই বিজেপি থেকে তৃণমূলে আসার একটা জল্পনা এবং একটা হিড়িক শুরু হয়েছে। বিজেপি নেতারা এবারে তৃণমূলে যোগদান করতে শুরু করেছেন। মুকুল রায় থেকে শুরু করে আরো বহু নেতা যারা বিজেপিতে চলে গিয়েছেন একটা সময়ে তারা আবারো ফিরে আসছেন তৃণমূলে। বহু বিজেপি বিধায়ক এই দলবদলে লাইনে রয়েছেন। মুকুল রায় নিজেও কিরে আসার সময় এই একই মন্তব্য করেছিলেন। এবারে সেই মন্তব্য কিছুটা মান্যতা পেতে শুরু করল যখন বিষ্ণুপুরের বিধায়ক কলকাতার তৃণমূলের ক্যামাক স্ট্রীট এর অফিসে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর হাত ধরে শাসক দলে নাম লেখালেন।

বিষ্ণুপুরের বিজেপি সাংসদ তন্ময় ঘোষ বিজেপি থেকে তৃণমূলে এসে বললেন, ‘বিজেপি বাংলা সংস্কৃতি বোঝেনা, বরং যারা বাংলার সংস্কৃতিকে কলুষিত করতে চাইছে। এই কারণেই বাংলার মানুষ তাদেরকে প্রত্যাখ্যান করেছে। আমি বিজেপির সকল জনপ্রতিনিধিকে বলছি, আপনারা ওই দলে থেকে মানুষের জন্য কাজ করতে পারবেন না। বরং মমতা বন্দ্যোপাধ্যায় কে কর্মযজ্ঞ চালাচ্ছেন, তাতে আমাদের শামিল হওয়া উচিত।’

তন্ময় ঘোষ ভোটের ফল প্রকাশের পর থেকেই তৃণমূলের ঘনিষ্ঠ হয়ে পড়েছিলেন। যখন একাধিক জায়গায় দলবদলে প্রসঙ্গ উঠে আসছিল, তখন সবার আগে নাম উঠেছিল তন্ময় ঘোষ এর। প্রায় সব সময় তাকে নিয়ে একের পর এক বিতর্ক চলতেই থাকে। এই বিধায়ক দলের অন্য কর্মসূচিতে যোগ দেওয়ার জন্য কলকাতায় গিয়েছিলেন বলে দাবি করেছিলেন। কিন্তু তারপরে দেখা যায় তিনি সরাসরি তৃণমূলে যোগদান করেছেন। যদিও এই প্রসঙ্গে বিজেপির তরফ থেকে এখনো পর্যন্ত কোনো মন্তব্য পাওয়া যায়নি।

প্রসঙ্গত উল্লেখ্য, কিছুদিন আগেই বিজেপি ছেড়ে পাকাপাকিভাবে তৃণমূলে যোগদান করেছেন কৃষ্ণনগর উত্তরের বিজেপি বিধায়ক মুকুল রায়। বর্তমানে তাকে নিয়ে রীতিমতো সরগরম হয়ে উঠেছে রাজ্য রাজনীতি। আসা মাত্রই তিনি নিজের কাজ করা শুরু করে দিয়েছেন। মুকুল রায় আসার পরেই ত্রিপুরায় তৃণমূল কংগ্রেস নতুন অক্সিজেন পেয়েছে। সুদীপ রায় বর্মন, সুস্মিতা দেব সহ আরো অনেকেই বিজেপি এবং কংগ্রেস থেকে তৃণমূলে যোগদান করেছেন। আর সেই দলবদল এর ধারা অব্যহত রইল বাংলাতেও, যে ধারার নবতম সংযোজন হলেন বিজেপি বিধায়ক তন্ময় ঘোষ।

John Fabian

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026