বিনোদন

জন্মাষ্টমীর দিন ছোট্ট কেশব সাজলো গোপাল সাজে! রইলো মিষ্টি ভিডিও

কৃশিব! এই নামটা আজকের সকলের পরিচিত নাম।ইনি যে জনপ্রিয় তারকা পূজা ব্যনার্জী আর কুনাল বর্মার একমাত্র ছেলে। বয়স মাত্র দশ মাস। তবু এই একরত্তি হয়ে উঠেছে সকলের নয়নের মনি। প্রথম বার সোশ‍্যাল মিডিয়ায় দেখা দিতেই কৃশিবের ফ্যান ফলোয়ার সংখ্যা যে হাজার পেরিয়েছে তা বলার অপেক্ষা রাখেন। বঙ্গ তনয়া পূজা ব‍্যানার্জি ছেলে একেবারে তাঁর মতোই হয়েছে। অনেকটা রসোগোল্লার মতো। কৃশিব মিষ্টি হলেও মাত্র ১০ মাস বয়সে দুষ্টুমি করতেও বেশ ভালো করে শিখে গিয়েছে।

দশ মাসের খুদের দুষ্টুমিতে নাজেহাল কুনাল আর পূজা। কৃশিবকে যদি ভালো ছেলের মতো খেতে হয় তাহলে বাবাকে করতে হবে ড্যান্স। নাহলে ছেলে খাবেনা খাবার। আবার মা রান্না করতে গেলেই নিজেই চাকি বেলুন নিয়ে শেফ হয়ে যায়। ছেলের এই কান্ড কারখানা কুনাল আর পূজা দুজনেই নিজেদের সোশ্যাল মিডিয়ার পেজে শেয়ার করে থাকেন। এদের দুজনের পেজ খুললেই মেলে ছেলের নানান দুষ্টুমির প্রতিচ্ছবি। তবে একটা কথা মানতেই হবে এই তারকা জুটি যতই নিজেদের কাজ নিয়ে ব্যস্ত থাকুক ছেলেকে সময় দিতে এক্কেবারে ভোলেননা।

ছেলে যতই দুষ্টু হোক ছেলের সব দুষ্টুমি চেটে পুটে উপভোগ করেন পূজা ও তার পাঞ্জাবি স্বামী। আজ জন্মাষ্টমী। গোপালের জন্মদিন। আর ছোট্ট ছেলেকে পূজা গোপাল সাজাবেনা তা কি করে হয়। জন্মাষ্টমীর দিন মাম্মা পূজা সক্কাল সক্কাল ছেলেকে ছোট্ট গোপাল তৈরী করলেন। এই দিন ছেলেকে হলুদ রঙের ধূতি আর কৃষ্ণের মতো গায়ে সাদা মুক্তের হার, হাতে বালা আর মাথায় মুকুট পরিয়ে দিলেন। আর বাবা কুনাল মাথায় হলুদ রঙের গোল টিকা।ব্যকগ্রাউন্ডে বেজে উঠেছে ‘গো গো গোবিন্দা’। সত্যি ছোট্ট গোবিন্দা এসে উপস্থিত হয়েছে। গোবিন্দার এ এই হাসি মুখ দেখে অনুগামীরাও ভালোবাসা জানিয়েছেন। নিমেষে ভাইরাল হয় কৃশিবের এই গোপাল সাজ।

Pritisha Dey

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026