নিউজ

যশ দাশগুপ্ত যোগ দিয়েছেন বিজেপিতে, এ প্রসঙ্গে যা বললেন নুসরত

কলকাতা: সম্প্রতি নুসরতে (Nusrat) যশ দাশগুপ্ত (Yash Dasgupta) ছিলেন চর্চার বিষয়। জল্পনা উঠেছিল নুরসতের সঙ্গে সম্পর্কে জড়াচ্ছেন যশ। সব জল্পনা উড়িয়ে আপাতত রাজণৈতিকভাবে আলাদা হল দুজনের পথ। যশ যোগদান করেছেন গেরুয়া শিবিরে। এদিকে বান্ধবী নুসরত রয়েছেন তৃণমূল-কংগ্রেসে (TMC)। ভিন্ন দলে যাওয়া প্রসঙ্গে দুজনেই মুখ খোলেন। বন্ধু যশের বিজেপি যোগদান প্রসঙ্গে মুখ খুললেন নুসরত!

অভিনেতা যশ দাশগুপ্ত জানিয়েছেন, ‘আমি আজ বিজেপিতে যোগদান করছি সেকথা নুসরতকে জানাইনি। তাছাড়া আমাদের বন্ধুত্ব অভিনয়কে ঘিরে। রাজনীতিতে আসা মানুষের কাজ করার জন্য। আমার আরেক বন্ধু মিমিও তৃণমূলের সাংসদ। যে যার ব্যক্তিগত পছন্দ অনুযায়ী রাজনীতি করে। এক বাড়িতে স্বামী – স্ত্রীও আলাদা রাজনৈতিক দলের সদস্য হতে পারেন। বন্ধুত্বের মধ্যে রাজনীতি না ঢোকানোই ভাল।’

অন্যদিকে সাংসদ- অভিনেত্রী নুসরত জাহানের কথা অনুযায়ী, ”টলিউডের আমিও সদস্য, কিন্তু আমি অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের সাংসদ। অমি শুধু নিজের দল নিয়েই কথা বলতে পারি। যাঁরা যাচ্ছে, তাঁরা যাক। আমরা নিজেদের কর্তব্য, আনুগত্য পালন করছি। যাঁরা দিদিকে ভালোবাসে, তাঁরা চিরকাল দিদির জন্য দাঁড়াবে।” এখানেই শেষ নয়, নুসরত আরও জানিয়েছেন যে ব্যক্তিগত সম্পর্কের সঙ্গে রাজনীতির কোনও সম্পর্ক নেই।

সম্প্রতি বসিরহাট পুরাতন বাজারে বস্ত্র ব্যাবসায়ীদের একটি কমিউনিটি হল উদ্বোধন করেন নুসরত, সেখানে এসেই যশ প্রসঙ্গে মুখ খোলেন অভিমানী নুসরত। অবশ্য, যশের গেরুয়া শিবিরে পদার্পণের আগেই ‘ডিকশনারি’ দেখতে গিয়েছিলেন এই নুসরত-যশ জুটি।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026