নুসরাত জাহান বর্তমান যুগে টলিউড ইন্ডাস্ট্রির অন্যতম আলোচিত অভিনেত্রী। ‘শত্রু’ ছবির হাত ধরেই এই ইন্ডাস্ট্রিতে ডেবিউ ঘটেছিল তার। প্রথম ছবিতেই সুপারস্টার জিৎ-এর বিপরীতে অভিনয় করতে দেখা গিয়েছিল তাকে। বর্তমানে তিনি বাংলা ইন্ডাস্ট্রির অন্যতম প্রথম সারির অভিনেত্রী। এপার বাংলার পাশাপাশি ওপার বাংলাতেও একাধিক কাজ করেছেন তিনি। কোনো না কোনো কারণে তিনি চর্চায় থাকেন মিডিয়াতে। অভিনেত্রী সম্পর্কিত যেকোন কিছুই চর্চার বিষয়বস্তু মিডিয়ার কাছে। তার ব্যক্তিগত জীবন নিয়ে কৌতূহলের শেষ নেই কারোরই। অভিনেত্রীও তেমনি নাছোড়বান্দা, তিনিও নিজের ব্যক্তিগত জীবনটাকে একেবারে ব্যক্তিগত হিসেবেই রেখে দিয়েছেন। তিনি না চাইলে সেখানে ঢোকার সাধ্য নেই কারোরই।
বর্তমানের অভিনেত্রী হিসেবে সোশ্যাল মিডিয়ার পাতায় ভালোই অ্যাক্টিভ নুসরাত জাহান। তিনি প্রায় নিজের একাধিক ছবি কিংবা ভিডিও শেয়ার করে থাকেন নিজের অনুরাগীদের সাথে। সম্প্রতি ৭৫’তম স্বাধীনতা দিবস উপলক্ষ্যে দুধ সাদা পোশাকে জাতীয় পতাকা উড়িয়ে চর্চায় অভিনেত্রী। নিজের মতো করে স্বাধীনতা দিবস পালক করে অভিনেত্রী তার ঝলক নিজেই শেয়ার করে নিয়েছেন তার অগণিত ভক্তদের সাথে। আর সেই ভিডিও ভাইরাল হওয়া মাত্রই এদিন আবারো নেটিজেনদের একাংশের মাঝে চর্চায় উঠে এসেছেন নুসরাত জাহান।
সম্প্রতি অভিনেত্রীর শেয়ার করা ভিডিওতে নুসরাতকে দুধ সাদা পোশাকে নিজের কমপ্লেক্সের ছাদেই জাতীয় পতাকার সাথে সাথে বেলুনও ওড়াতে দেখা গিয়েছে। বলিউডের ‘রাজি’র জনপ্রিয় দেশাত্মবোধক গান ‘এ বাতান’এর সাথেই নিজের এই স্বাধীনতা দিবস উদযাপনের ভিডিওটি শেয়ার করেছেন অভিনেত্রী। এদিন জাতীয় পতাকার সাথে মিলিয়ে চুড়িও পরতে দেখা গিয়েছে তাকে। সাদা পোশাকের সাথে মানানসই রঙচঙে ওড়না নিয়ে তার সাথে পরেছিলেন অক্সিডাইজের কানের দুলও। সথে তার ঠোঁটের কোনায় লেগেছিল সেই চিরপরিচিত হাসিও, যাতে আবারো মুগ্ধ তার অগণিত ভক্তমহলও। এই মুহূর্তে নুসরাতের এই ভিডিওই রীতিমতো ভাইরাল নেটনাগরিকদের অধিকাংশের মাঝে।
ইডেন গার্ডেন্সে আরেকটি রুদ্ধশ্বাস ম্যাচের সাক্ষী থাকল ক্রিকেটপ্রেমীরা। কলকাতা নাইট রাইডার্স বনাম লখনউ সুপার জায়ান্টস…
২০২৬ সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনকে সামনে রেখে বিজেপি তাদের ‘সঙ্কল্প পত্র’ প্রকাশ করেছে, যা নিয়ে…
দক্ষিণবঙ্গের আবহাওয়ায় আচমকাই বদল। শুক্রবার সকাল থেকেই রোদ ঝলমলে আকাশ থাকলেও বাতাসে রয়েছে অস্বস্তিকর গুমোট…
শ্যামপুর কেন্দ্রে মনোনয়ন পেশ করতেই ফের বিতর্কে জড়ালেন বিজেপি প্রার্থী হিরণ চট্টোপাধ্যায়। এবার সরাসরি তাঁর…
বকেয়া মিটলেও মিলল না প্রতিশ্রুত মহার্ঘ্য ভাতা। রাজ্য সরকারের বাজেটে ঘোষিত ৪ শতাংশ ডিএ এখনও…
সাইকেলের থেকেও কম দামে বাইক! শুনতে অবাক লাগলেও বাস্তবে এমনই অফার নিয়ে বাজারে ঝড় তুলেছে…