শেষমেষ দীপিকাকে নকল? সোশ্যাল মিডিয়াতে রিল পোস্ট করতেই কটাক্ষের বন্যা নুসরাতের বিরুদ্ধে

সোশ্যাল মিডিয়াতে বিদ্রুপের শিকার হননি এমন সেলিব্রিটির সংখ্যা খুবই কম। বিশেষত বাংলা ইন্ডাস্ট্রির সেলিব্রিটিদের বিরুদ্ধে প্রায়শই বিভিন্ন রকম মন্তব্য করতে শোনা যায় বাংলার দর্শকদেরই। এবারও তার অন্যথা হলো না। সোশ্যাল মিডিয়াতে রীতিমতো বুলিং এর শিকার হলেন নুসরাত জাহান। সোশ্যাল মিডিয়াতে তিনি বরাবরই বেশ সক্রিয়। সিনেমার জগতে অনেকটা উপস্থিতি কমলেও আগের তুলনায় সোশ্যাল মিডিয়াতে অনেক বেশি সক্রিয় হয়ে উঠেছেন নুসরাত। কখনো রিল ভিডিও আবার কখনো ছবি পোস্ট করে সব সময় সোশ্যাল মিডিয়ার খবরে থাকেন তিনি। বিশেষত উৎসবের মরশুমে তাকে মাঝেমধ্যেই দেখা যায় বিভিন্ন ধরনের ছবি পোস্ট করতে। তবে এই ছবি পোস্ট করতে গিয়েই এবারে তিনি বিদ্রুপের শিকার হলেন। এবার একটি ভিডিও শেয়ার করে কটাক্ষের শিকার হতে হল অভিনেত্রীকে।

সম্প্রতি সোশ্যাল মিডিয়াতে একটি নতুন ভিডিও পোস্ট করতেই, নেট নাগরিকরা যেন একেবারে হইহই করে তেড়ে এলেন তাকে বিদ্রুপ করতে। তাদের অভিযোগ, নাকি দীপিকা পাড়ুকোন কে নকল করেছেন। ভাইরাল সংলাপ বলে ছোট্ট ক্লিপিং পোস্ট করতেই ট্রলের বন্যা নুসরাত এর বিরুদ্ধে। কেউ আবার প্রশ্ন তুললেন তার ঠোঁটের আকৃতি নিয়ে। আবার কেউ প্রশ্ন তুললেন অভিনয় দক্ষতা নিয়ে। সোশ্যাল মিডিয়া স্টারদের মাঝেমধ্যে এরকম মন্তব্যের শিকার হতে হয়। নুসরাত ও তার ব্যতিক্রম নয়। এই কারণে বিদ্রুপ কে তিনি খুব একটা গুরুত্ব দেন না এখন। তবে, তিনি গুরুত্ব দেন না বলেই যে নেট দুনিয়া তাকে ছেড়ে কথা বলবে সেরকমটা তো নয়।

নুসরাতের কমেন্ট বক্সে কেউ লিখছেন, বিশ্রী লাগছে, আবার কেউ লিখছেন, সার্জারি করানোর পর ঠোঁট একেবারে জঘন্য লাগছে। কেউ বলছেন, তিনি মহিমা অথবা দীপিকাকে কপি করছেন। আরেকজন নেট নাগরিকের প্রশ্ন, লিপটা এতটা ছোট করলেন কেন?, আরেকটু বড় করতে পারতেন। কেউ লিখলেন, ম্যাডাম চুরি করতে গিয়ে হাঁপিয়ে পড়েছেন, আবার কেউ বলছেন, দীপিকাকে নকল করতে গেলেও নূন্যতম যোগ্যতা লাগে। কটাক্ষের তালিকা থেকে বাদ পড়লেন না নুসরাতের স্বামী যশ দাশগুপ্তও। তাকে নিয়েও নানা মন্তব্য করলেন নেট নাগরিকরা।

BharatBarta Desk

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026