২০২৩ ওডিআই বিশ্বকাপে একমাত্র অপরাজিত দল হিসেবে সেমিফাইনাল নিশ্চিত করেছেন রোহিত শর্মার টিম ইন্ডিয়া। এই মুহূর্তে ভারতীয় দল ১২ পয়েন্ট সহ পয়েন্টস টেবিলের দ্বিতীয় স্থানে রয়েছে। যদিও ৭ ম্যাচের মধ্যে ৬টি-তে জয়লাভ করে রান রেটের সুবাদে এই মুহূর্তে পয়েন্টস টেবিলের শীর্ষস্থানে রয়েছে দক্ষিণ আফ্রিকা। আজ বিশ্বকাপের গুরুত্বপূর্ণ ম্যাচে শ্রীলংকার বিপক্ষে জয় অর্জন করলেই পয়েন্টস টেবিলের শীর্ষে পৌঁছাবে বিরাট কোহলিরা।
তবে চলতে বিশ্বকাপে সেমিফাইনাল নিশ্চিত করলেও দুশ্চিন্তায় রাত্রি যাপন করছেন ভারতীয় ক্রিকেটাররা। কারণ, চোটের কারণে বিগত কয়েকটি ম্যাচে মাঠে নামতে পারছেন না ভারতের তারকা অলরাউন্ডার হার্দিক পান্ডিয়া। ফলশ্রুতিতে, অতিরিক্ত বোলিং বিকল্পের পাশাপাশি একজন ব্যাটিং বিকল্পও হাড়ে হাড়ে অনুভব করছে টিম ইন্ডিয়া। এদিকে, আগামীকাল মাঠে নামার পূর্বে সংবাদ মাধ্যমে হার্দিক পান্ডিয়াকে নিয়ে বড় তথ্য দিয়েছেন দলের অধিনায়ক রোহিত শর্মা।
এদিন সাংবাদিক বৈঠকে তিনি বলেন, “আমরা প্রতিমুহূর্তে হার্দিক পান্ডিয়ার শারীরিক অবস্থার খোঁজ নিচ্ছি। প্রত্যাশমত তিনি দ্রুত সুস্থ হয়ে উঠছেন। তবে আমরা তাকে বিশেষ মুহূর্তে সম্পূর্ণ সুস্থ অবস্থায় দলে ফিরে পেতে চাই। হার্দিক পান্ডিয়া আমাদের দলের অন্যতম সেরা খেলোয়াড়দের মধ্যে একজন। সে কারণে পুরোপুরি সুস্থ হয়ে ওঠা পর্যন্ত আমরা তার জন্য অপেক্ষা করবো। আজ শ্রীলংকার বিপক্ষে হার্দিক পান্ডিয়ার পারফরম্যান্স পাবে না টিম ইন্ডিয়া।”
উল্লেখ্য, ১৯শে অক্টোবর পুনের গ্রাউন্ডে বাংলাদেশের বিপক্ষে খেলতে নেমে ডান পায়ের গোড়ালিতে গভীর চোট পান ভারতের তারকা অলরাউন্ডার হার্দিক পান্ডিয়া। যার পরিপ্রেক্ষিতে নিজের ব্যক্তিগত প্রথম ওভার শেষ না করেই মাঠের বাইরে যান তিনি। যদিও ঐ ম্যাচে আর মাঠে প্রত্যাবর্তন করেননি হার্দিক পান্ডিয়া। উল্লেখ্য, বাংলাদেশের বিপক্ষে গোড়ালিতে চোট পাওয়ার পর বর্তমানে ন্যাশনাল ক্রিকেট একাডেমিতে চিকিৎসরত রয়েছেন ভারতের এই তারকা অলরাউন্ডার।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…