টলিপাড়ার অন্যতম চর্চিত জুটি যশ দাশগুপ্ত ও নুসরাত জাহান। নিজেদের সম্পর্কের শুরুর সময় থেকেই তারা মিডিয়ার পাতায় চর্চিত। জানা গেছে, এই মুহূর্তে চূড়ান্ত মনোকষ্টের মধ্যে দিয়ে যাচ্ছেন এই তারকা দম্পতি। সন্তানহারা হয়েছেন যশ-নুসরাত। সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে নিজেদের মনের অবস্থাও শেয়ার করে নিয়েছেন তারা। তার সাথে শেয়ার করেছেন একাধিক ছবিও। আপাতত, এই সদ্য সন্তানহারা বাবা-মাকে তাদের অগণিত ভক্তমহল নেটদুনিয়ার সূত্র ধরেই সমবেদনা জানাচ্ছেন।
যশ ও নুসরাতের সন্তান হারানোর এই খবর ঝড়ের গতিতে ছড়িয়ে পড়েছে গোটা সোশ্যাল মিডিয়ার পাতায়। সম্প্রতি তারা নিজেদের আদরের পোষ্য হ্যাপিকে হারিয়ে ফেলেছেন। তবে বয়স নাকি অসুস্থতার কারণে সে না ফেরার দেশে পাড়ি দিয়েছে! সেই সম্পর্কে কোনো তথ্য মেলেনি। অভিনেতা কিংবা অভিনেত্রীর সোশ্যাল মিডিয়ার পাতায় নজর রাখলেই হ্যাপির সাথে তাদের কাটানো একাধিক মুহূর্তের ঝলক নজরে আসবে। যারা শুরু থেকেই এই তারকা দম্পতিকে অনুসরণ করেন তারা জানবেন, ঈশানকে ছাড়াও তাদের আরো দুটি সন্তান ছিল হ্যাপি ও ব্রুয়াস।
তবে সম্প্রতি হ্যাপির না থাকা তাদের যে বেশ কষ্ট দিচ্ছে, সেকথা হ্যাপির সাথে কাটানো একাধিক মুহূর্তের ঝলক শেয়ার করে নিয়েই জানিয়েছেন অভিনেত্রী। সাথে রয়েছেন যশ দাশগুপ্তও। অভিনেতাও থেকে থেকেই তার হ্যাপির সাথে একাধিক ঝলক শেয়ার করে নিতেন, তার ঝলক রয়েছে তার সোশ্যাল মিডিয়ার পাতাতেই। উল্লেখ্য, মা হওয়ার পূর্বকালীন সময়ে হ্যাপির সাথে নিজের কাটানো একাধিক মুহূর্তের ঝলক শেয়ার করে নিতেন অভিনেত্রী নিজেও। আর সেই ঝলক দেখেই সেইসময়ে অনেকের মনে হয়েছিল অভিনেতার সাথেই সহবাসে রয়েছেন অভিনেত্রী।
সম্প্রতি আবেগপ্রবণ হয়ে সোশ্যাল মিডিয়ার পাতায় অভিনেত্রী লিখেছেন, তার অনুপস্থিতি তারা সবসময় অনুভব করতে পারছেন। এই সময়টা কাটিয়ে ওঠা তাদের জন্য কঠিন হলেও তারা চেষ্টা করছেন। পাশাপাশি অভিনেত্রী লিখেছেন, সে তাদের জীবনে ভালোবাসা ও পরিপূর্ণতা এনে দিয়েছিল শুরু থেকেই। তাকে যে সবসময় তারা মিস করবেন সেকথাও লিখে জানিয়েছেন তিনি। তার সাথে সাথে তাদের মনের বেশ কিছুটা জায়গাও সাথে করে নিয়ে চলে গিয়েছে হ্যাপি, একথাও উঠে এসেছে অভিনেত্রীর লেখায়। বাবা-মা হিসেবে তার প্রতি নিজেদের ভালোবাসা জাহির করার পাশাপাশি পরপারে তার সাথে আবারো দেখা হওয়ার কথাও উল্লেখ করেছেন তিনি।
অভিনেত্রীর এই পোস্ট আবেগপ্রবণ করে তুলেছে নেটজনতার একাংশের পাশাপাশি তাদের ভক্তমহলকেও। আর এই খবর শুনে তারাও এই তারকা দম্পতিকে মনের জোর রেখে এই খারাপ সময় কাটিয়ে ওঠায় পরামর্শ দিচ্ছেন, জানাচ্ছেন সমবেদনাও।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…