ব্যবসা-বানিজ্য ও অর্থনীতি

Bank locker: ব্যাংক লকার ব্যবহারকারীদের জন্য গুরুত্বপূর্ণ খবর, আরবিআই জারি করল বড় পরিবর্তন, জানুন সবকিছু বিস্তারিত

আজকাল চুরি এবং আগুনের মতো ঘটনার কারণে অনেকেই তাদের মূল্যবান জিনিসপত্র নথিপত্র ব্যাংকের লকারে রেখে থাকে। এর জন্য আপনাকে প্রতিবছর একটি নির্দিষ্ট পরিমাণ অর্থ জমা দিতে হয় ব্যাংকে। কয়েকদিন আগে সুপ্রিম কোর্ট আরপিআইকে ব্যাংক লকারে নিরাপত্তা নিয়ে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ গ্রহণ করার পরামর্শ দিয়েছে। এবার আরো একবার নতুন কিছু নিয়ম জারি করেছে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। আপনি যদি ব্যাংকের লকার ব্যবহার করেন তাহলে এই খবরটি শুধুমাত্র আপনার জন্য।

নতুন লকার গ্রাহকদের জন্য নতুন নিয়ম ১ জানুয়ারি ২০২২ থেকে কার্যকর হতে চলেছে। এই পুরো প্রক্রিয়াটি সম্পূর্ণ করার জন্য ব্যাংক গ্রাহকদের একটি উইন্ড দিতে চলেছে। এছাড়াও 1 জানুয়ারি সময়সীমার আগে rbi এবং ব্যাংক সবাই বুঝতে পেরেছিল যে বিপুল সংখ্যক গ্রাহক এখনো সংশোধিত চুক্তিতে স্বাক্ষর করেননি। সেই কারণে এই চুক্তিতে স্বাক্ষর করার সময়সীমা ৩১ ডিসেম্বর ২০২৩ পর্যন্ত করে দিয়েছে রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া।

আর বি আই এর নতুন নির্দেশিকা অনুসারে নতুন লকার চুক্তি সম্পূর্ণরূপে স্টাম্প পেপারে তৈরি করতে হবে, যা ব্যাংক গুলিকে বিনামূল্যে দিতে হবে গ্রাহকদের। আর বি আই বিজ্ঞপ্তিতে জানিয়েছে, “ব্যাংকগুলোকে পরামর্শ দেওয়া হয়েছে যেন তারা তাদের গ্রাহকদের সাথে স্ট্যাম্প পেপার, চুক্তি বৈদ্যুতিক সম্পাদনের ব্যবস্থা করেন। এছাড়াও উভয় পক্ষের দ্বারা স্বাক্ষরিত লকার চুক্তি রেখে অনুলিপি লকার গ্রাহককে দিতে হবে। আসল কপিটি লকার সহ ব্যাংকের শাখায় থাকতে হবে।”

তবে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া এই চুক্তি স্বাক্ষর নিয়ে একাধিক শর্ত জারি করেছে। রিজার্ভ ব্যাংক জানিয়েছে, বৃষ্টি বন্যা ভূমিকম্প বজ্রপাত দাঙ্গা সন্ত্রাসী হামলা বা গ্রাহকের অবহেলার কারণে যদি লকারের সামগ্রী নষ্ট হয়ে যায়, তাহলে তার দায় ব্যাঙ্ক নেবে না। অন্যদিকে সেফ ডিপোজিট ভল্ট যেখানে রাখা হয় সেই জায়গার নিরাপত্তা নিশ্চিত করার জন্য সব ধরনের পদক্ষেপ নেওয়া ব্যাংকের কর্তব্য। অগ্নিকাণ্ড, চুরি ডাকাতির মতো ঘটনা, ভবন ধসে যাওয়া, ব্যাংকের অবহেলার ঘটনা ঘটলে ব্যাংককে লকার হোল্ডারকে ক্ষতিপূরণ দিতে হবে বার্ষিক ভাড়ার ১০০ গুন। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়টি হলো, আপনার ব্যাংকে ইমেইল আইডি এবং মোবাইল নম্বর আপনাকে লিংক করাতে হবে। এছাড়া ব্যাংক লকার অপারেশনের তারিখ এবং সময় নির্দেশ করে ইমেইল এবং এসএমএস বার্তা পাঠাবে, সেই ব্যাঙ্ক।

Nirajana Nag

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026