কেরিয়ার

Sbi recruitment 2023: স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়াতে অনেক পদে নিয়োগ, পরীক্ষা ছাড়াই পেয়ে যান ৭৫ লক্ষ টাকা বেতনের চাকরি

ভারতে এই মুহূর্তে যারা চাকরির জন্য পরীক্ষা দিচ্ছেন তাদের জন্য একটা বিশাল বড় খবর নিয়ে এসেছে ভারতের সবথেকে বড় রাষ্ট্রায়ত্ত ব্যাংক স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া। সম্প্রতি স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া স্পেশালিস্ট ক্যাডার অফিসার পদের জন্য ২০২৩ সালে নিয়োগে বিজ্ঞপ্তি জারি করেছে। যোগ্য প্রার্থীদের জন্য আবেদন করার এটি একটি দুর্দান্ত সুযোগ। যারা দীর্ঘদিন ধরে ব্যাংকের চাকরির জন্য প্রস্তুতি নিচ্ছেন তাদের জন্য এটি একটি দারুন সুযোগ হতে চলেছে। আগ্রহী প্রার্থীরা এসবিআই এর অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে অনলাইনে আবেদন করতে পারেন। ইতিমধ্যেই ১ জুন থেকে অনলাইন আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে।

এসবিআই স্পেশাল ক্যাডার অফিসার নিয়োগ ২০২৩ এর বিজ্ঞপ্তি অনুসারে এই নিয়োগ ড্রাইভের মাধ্যমে মোট ২৮ টি শূন্য পদ পূরণ করা হবে। যোগ্য প্রার্থীদের ২১ জুন ২০২৩ এর মধ্যে এসবিআই-এর অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে আবেদন করতে আহ্বান করা হয়েছে। তবে, এসবিআই এই নিয়োগ করবে একাধিক পদে। চলুন এই ব্যাপারে বিস্তারিত জেনে নেওয়া যাক।

স্টেট ব্যাংকের তরফ থেকে ১ জন সহ-সভাপতি, ৪ জন সিনিয়র স্পেশাল এক্সিকিউটিভ প্রোগ্রাম ম্যনেজার, ১ জন সিনিয়র স্পেশাল এক্সিকিউটিভ কোয়ালিটি অ্যান্ড ট্রেনিং, ৩ জন কমান্ড সেন্টার সিনিয়র স্পেশাল এক্সিকিউটিভ, ১ জন মার্কেটিং হেড এবং সিনিয়র ভাইস প্রেসিডেন্ট, এবং ১৮ জন সরকারি প্রধান ব্যবস্থাপক নিয়োগ করা হবে মার্কেটিংয়ের জন্য।

আবেদন করতে হলে আপনার কাছে অবশ্যই বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ডিগ্রি, প্রাসঙ্গিক বিষয়ে MBA/PGDM, সহ B.TECH, CA ডিগ্রি থাকতে হবে। এছাড়া যদি আপনার হাতে পূর্ব অভিজ্ঞতা থাকে তাহলে আপনার অনেক বেশি সুবিধা হবে। আপনি বিজ্ঞপ্তিতে পোস্ট অনুযায়ী শিক্ষাগত যোগ্যতা এবং বয়সসীমা চেক করে নিতে পারেন। এই চাকরির জন্য অতিরিক্ত কোন পরীক্ষা দিতে হবে না তবে একটি ইন্টারভিউ হবে। এই চাকরি থেকে আপনি মোট ৭৫ লক্ষ টাকা পর্যন্ত বেতন পেতে পারেন প্রতি বছরে। তবে বেতন সবার ক্ষেত্রে সমান নয়। আপনি যে পদের জন্য আবেদন করবেন সেই পদের যোগ্যতা এবং বেতন আলাদা করে চেক করতে পারেন সেই নির্দিষ্ট বিজ্ঞপ্তি থেকে।

Nirajana Nag

Published by
Nirajana Nag

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026