গত বছর গোড়ার দিকে অভিনেত্রী-সাংসদ নুসরত জাহান রুহি জৈন (Nusrat jahan Ruhi jain) প্রচুর ঘুমের ওষুধ খেয়ে আত্মহত্যার চেষ্টা করে ভর্তি হয়েছিলেন হাসপাতালে। কিন্তু জৈন পরিবারের তরফে এই ঘটনার কথা অস্বীকার করা হয়। এমনকি নুসরত মিডিয়ায় অবাস্তব একটি বয়ানে বলেছিলেন, তিনি নাকি ভুল করে বেশি ঘুমের ওষুধ খেয়ে ফেলেছিলেন। এরপর থেকেই নুসরত নিজের সোশ্যাল মিডিয়া প্রোফাইলে তাঁর স্বামী নিখিল জৈন (Nikhil jain)-এর সাথে প্রচুর ছবি শেয়ার করতে শুরু করেন। এমনকি দিওয়ালির সময় নুসরতের পোস্ট করা ভিডিও দেখে ওপেন ফোরামে নিখিল স্ত্রীর প্রশংসা করেন। এমনকি পেশায় গারমেন্ট ব্যবসায়ী নিখিল নুসরতকে একটি শাড়ি উপহার দেন যাতে নুসরতের এতদিন ধরে অভিনয় করা সমস্ত চরিত্রের নাম খোদিত ছিল।
কিন্তু গত বছর ডিসেম্বর মাসে কালো অফ শোল্ডার টপে নিজের একটি ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছিন নুসরত। ওপেন ফোরামে এই ছবিটির প্রশংসা করেছিলেন অভিনেতা যশ দাশগুপ্ত (yash Dasgupta)। তিনি নুসরতকে ঢেউ তুলে স্রোতের বিপরীতে সাঁতার কাটতে বলেছিলেন। কিন্তু নুসরত বলেছিলেন, সাংঘাতিক ঢেউয়ে সাঁতার কাটতে জানেন না তিনি, হাইড্রোফোবিয়া রয়েছে তাঁর। তাঁদের এই সাংকেতিক কথাবার্তায় নেটিজেনরা অন্য আভাস পেয়েছিলেন। এবার রাজস্থানে একসঙ্গে ছুটি কাটাতে গিয়েছেন যশ ও নুসরত। যশ ও নুসরতের সঙ্গে অভিনেত্রী মিমি চক্রবর্তী (Mimi Chakraborty) থাকলেও যশ ও নুসরত একসঙ্গেই বেশি সময় কাটাচ্ছেন বলে জানা গিয়েছে। রাজস্থান থেকে যশ, নুসরত ও মিমি অনেক ছবিও শেয়ার করেছেন ইন্সটাগ্রামে। অপরদিকে কলকাতায় বসে নিখিল তাঁর ও নুসরতের দাম্পত্যে চিড় ধরার কথা অস্বীকার করলেও নুসরতের ইন্সটাগ্রাম প্রোফাইল কিন্তু অন্য কথা বলছে। তাঁর ইন্সটাগ্রাম প্রোফাইলে নিখিলের অধিকাংশ ছবি ডিলিট করে দিয়েছেন নুসরত। নিখিল তাঁদের সম্পর্ক বাঁচানোর চেষ্টা করলেও নুসরতের এই বিয়ে টিকিয়ে রাখার ইচ্ছা নেই বলেও জানা যাচ্ছে। তার আরেকটি অন্যতম কারণ হল যশ ও নুসরতের যৌথ ব্র্যান্ড ভ্যালু। যশ ও নুসরত জুটিকে এই মুহূর্তে বিভিন্ন স্টেজ শো-তে এবং বিজ্ঞাপনে দেখতে চাইছেন প্রযোজক ও নির্মাতারা। যশ ও নুসরতের সম্পর্ক তৈরী হলে তাঁরা হয়ে যাবেন টলিউড ইন্ডাস্ট্রির অন্যতম পাওয়ার কাপল।
গত বছর মুক্তি পেয়েছে নুসরত জাহান ও যশ দাশগুপ্ত অভিনীত ফিল্ম ‘sosকোলকাতা’। এই ফিল্মে যশ অভিনয় করেছেন এক পুলিশ অফিসারের চরিত্রে যার মূল উদ্দেশ্য হলো জঙ্গি দমন করা। নুসরত এই ফিল্মে যশের বিপরীতে অভিনয় করছেন। নুসরত ও যশের অভিনয় করা একটি র্যাপ সঙ ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। এই ভিডিওটি ‘sosকোলকাতা’র প্রমোশনাল সং ভিডিও।
Key Points Model Brooks Nader showcased a vibrant Agua Bendita bikini in a beachside Instagram…
Key Points Sofía Vergara turned heads in Paris with a daring completely sheer black turtleneck.…
Key Points Camila Cabello celebrated her 29th birthday with a personal Instagram photo carousel. She…
Key Points Charli D’Amelio showcased a striking black backless slip dress during Milan Fashion Week.…
Key Points A March 5 White House ceremony honoring Lionel Messi and Inter Miami’s 2025…
Key Points First set photos from Martin Scorsese’s new film What Happens at Night reveal…