বিনোদন

বিচ্ছদের মাঝেই অন্ধকার জীবনে ‘চাঁদ’ পেয়ে গেলেন অভিনেত্রী নুসরত, ভাইরাল নায়িকার ছবি

এই মুহূর্তে অভিনেতা যশ দাশগুপ্ত (yash dasgupta) ও অভিনেত্রী নুসরত জাহান (nusrat jahan)-এর একসঙ্গে দক্ষিণেশ্বর মন্দিরে যাওয়া ও তৃণমূল নেতা মদন মিত্র(Madan mitra)- র  সঙ্গে দেখা করা নিয়ে চলছে জোর তরজা।  এই সবের মধ্যেই নুসরত হাতে একটি মুনলাইট নিয়ে ছবি তুলে তা শেয়ার করলেন ইন্সটাগ্রামে।  ছবিটি শেয়ার করে ক্যাপশন দিয়ে নুসরত লিখেছেন, তিনি চাঁদের আলোর মাধ্যমে অন্ধকারকে সরিয়ে দেবেন।   তাঁর এই ছবিটি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হলেও আপাতত তাঁর প্রাক্তন স্বামী নিখিল জৈন (Nikhil jain)-এর কিছু যায় আসে না। কারণ তিনি একাই ছুটি কাটাতে চলে গিয়েছেন হিমাচল প্রদেশে।

গত বছর গোড়ার দিকে  নুসরত জাহান প্রচুর ঘুমের ওষুধ খেয়ে আত্মহত্যার চেষ্টা করে ভর্তি হয়েছিলেন হাসপাতালে।  কিন্তু জৈন পরিবারের তরফে এই ঘটনার কথা অস্বীকার করা হয়। এমনকি নুসরত মিডিয়ায় অবাস্তব একটি বয়ানে বলেছিলেন, তিনি নাকি ভুল করে বেশি ঘুমের ওষুধ খেয়ে ফেলেছিলেন।  এরপর থেকেই নুসরত নিজের সোশ্যাল মিডিয়া প্রোফাইলে তাঁর স্বামী নিখিলের  সাথে প্রচুর ছবি শেয়ার করতে শুরু করেন।  এমনকি দিওয়ালির সময় নুসরতের পোস্ট করা ভিডিও দেখে ওপেন ফোরামে নিখিল স্ত্রীর প্রশংসা করেন। পেশায় গারমেন্ট ব্যবসায়ী নিখিল নুসরতকে একটি শাড়িও উপহার দেন যাতে নুসরতের এতদিন ধরে অভিনয় করা সমস্ত চরিত্রের নাম খোদিত ছিল।

কিন্তু গত বছর ডিসেম্বর মাসে  কালো অফ শোল্ডার টপে নিজের একটি ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছিন  নুসরত।  ওপেন ফোরামে এই ছবিটির প্রশংসা করেছিলেন অভিনেতা যশ দাশগুপ্ত। তিনি নুসরতকে ঢেউ তুলে স্রোতের বিপরীতে সাঁতার কাটতে  বলেছিলেন। কিন্তু নুসরত বলেছিলেন, সাংঘাতিক ঢেউয়ে সাঁতার কাটতে জানেন না তিনি, হাইড্রোফোবিয়া রয়েছে তাঁর। তাঁদের এই সাংকেতিক কথাবার্তায় নেটিজেনরা অন‍্য আভাস পেয়েছিলেন। সম্প্রতি  রাজস্থানে একসঙ্গে ছুটি কাটাতে গিয়েছিলেন যশ ও নুসরত।  রাজস্থান থেকে যশ ও নুসরত অনেক ছবিও শেয়ার করেছেন ইন্সটাগ্রামে।  অপরদিকে কলকাতায় বসে নিখিল তাঁর ও নুসরতের দাম্পত্যে চিড় ধরার কথা অস্বীকার করলেও নুসরতের ইন্সটাগ্রাম প্রোফাইল কিন্তু অন্য কথা বলছে। তাঁর ইন্সটাগ্রাম প্রোফাইলে নিখিলের অধিকাংশ ছবি ডিলিট করে দিয়েছেন নুসরত।  এমনকি এই মুহূর্তে শ্বশুরবাড়ি ছেড়ে বন্ডেল রোডে নিজের ফ্ল্যাটে থাকতে শুরু করেছেন নুসরত। ঘনিষ্ঠ সূত্রে জানা গেছে, নুসরতের রাজনৈতিক জীবন তাঁর বিবাহিত জীবনে চিড় ধরিয়েছে।

নিখিল তাঁদের সম্পর্ক বাঁচানোর চেষ্টা করলেও নুসরতের এই বিয়ে টিকিয়ে রাখার ইচ্ছা নেই বলেও জানা যাচ্ছে।  তার আরেকটি অন্যতম কারণ হল যশ ও নুসরতের যৌথ ব্র‍্যান্ড ভ‍্যালু। যশ ও নুসরত জুটিকে এই মুহূর্তে বিভিন্ন স্টেজ শো-তে এবং বিজ্ঞাপনে দেখতে চাইছেন প্রযোজক ও নির্মাতারা। যশ ও নুসরতের সম্পর্ক তৈরী হলে তাঁরা হয়ে যাবেন টলিউড ইন্ডাস্ট্রির অন্যতম পাওয়ার কাপল।  কিন্তু সংবাদমাধ্যমের কাছে নুসরত  এই সম্পর্কের কথা অস্বীকার করে বলেন, মানুষ তাঁকে সবসময় দোষী সাব্যস্ত করলেও তিনি চান,  মানুষ তাঁর ব্যক্তিগত জীবন দিয়ে তাঁকে বিচার না করে তাঁর কাজ দিয়ে বিচার করুক। নুসরত তাঁর ব্যক্তিগত জীবন নিয়ে কোনো মন্তব্য করতে চাননি।  অপরদিকে যশ বলেছেন, নুসরতের বিবাহিত জীবন নিয়ে তাঁর কোনো ধারণা নেই। তবে প্রতি বছর যশ রোড ট্রিপে যান। তিনি বলেন, রাজস্থানে তো এখন অনেকেই ঘুরতে যাচ্ছেন। অপরদিকে নুসরত দাবি করেছেন, তিনি ইন্ডাস্ট্রির অনেককে নিয়ে আজমেঢ় শরিফ গিয়েছিলেন।  তাহলে শুধুমাত্র নুসরত ও যশের ছবি ভাইরাল হলো কেন? ইন্ডাস্ট্রির তথাকথিত আজমেঢ় শরিফ যাত্রীদের ছবি কোথায়? এর মধ্যেই অভিনেত্রী শ্রাবন্তী চ্যাটার্জি (srabanti chatterjee)-এর ছেলে অভিমন্যু (abhimanyu chatterjee) ও তাঁর প্রেমিকা দামিনী ঘোষ (Damini Ghosh) আজমেঢ় শরিফ গিয়েছিলেন। তবে তাঁরা তো নিজেরাই গিয়েছিলেন, নুসরতের সঙ্গে নয়। নুসরত সংবাদমাধ্যমে জানিয়েছেন, তাঁর ব্যক্তিগত জীবনে তিনি কার সাথে ঘুরতে যাবেন, সেটা তাঁর ব্যাপার।  নুসরতের কার্যকলাপ দেখে মনে হচ্ছে বৈবাহিক জটিলতার সঙ্গেই নুসরতের জীবনে শুরু হয়েছে রাজনৈতিক জটিলতা। ‘উওম্যানাইজার’ নায়ক যশ এই মুহূর্তে নুসরতের জীবনে ‘ছাই ফেলতে ভাঙা কুলো’-র কাজ করছেন।

গত বছর মুক্তি পেয়েছে নুসরত জাহান ও যশ দাশগুপ্ত অভিনীত ফিল্ম ‘sosকোলকাতা’। এই ফিল্মে যশ অভিনয় করেছেন এক পুলিশ অফিসারের চরিত্রে যার মূল উদ্দেশ্য হলো জঙ্গি দমন করা। নুসরত এই ফিল্মে যশের বিপরীতে অভিনয় করছেন। নুসরত ও যশের অভিনয় করা একটি র‍্যাপ সঙ ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে।  এই ভিডিওটি ‘sosকোলকাতা’র প্রমোশনাল সং ভিডিও।

Anirban Kundu

Recent Posts

অবশেষে মাঠে ফিরছেন অভিষেক! শনিবার থেকেই শুরু রাজনৈতিক কর্মসূচি, দেখা করবেন আক্রান্ত কর্মীদের সঙ্গে

বিধানসভা নির্বাচনের পর দীর্ঘ নীরবতা ভেঙে ফের রাজনৈতিক ময়দানে নামতে চলেছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক…

May 29, 2026

এবার মিড ডে মিলের সঙ্গে মিলবে ব্রেকফাস্টও! ১২ জুন থেকে পড়ুয়াদের জন্য বড় ঘোষণা সরকারের

স্কুল পড়ুয়াদের পুষ্টির কথা মাথায় রেখে বড় সিদ্ধান্ত নিল তেলেঙ্গানা সরকার। এতদিন স্কুলে শুধুমাত্র মিড…

May 29, 2026

বিদেশের রেললাইনে ছুটবে বন্দে ভারত! নেপাল-শ্রীলঙ্কা সহ একাধিক দেশে রপ্তানির প্রস্তুতি ভারতের

ভারতের সেমি-হাই-স্পিড ট্রেন বন্দে ভারত এক্সপ্রেসকে ঘিরে সামনে এল বড় খবর। এতদিন দেশের বিভিন্ন প্রান্তে…

May 29, 2026

স্বাস্থ্যসাথীতে মিলত না, আয়ুষ্মান কার্ডে ফ্রিতে পাবেন এসব বহুমূল্য চিকিৎসা! জানুন বড় পার্থক্য

রাজ্যে আয়ুষ্মান ভারত প্রকল্প চালু হওয়া নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে। স্বাস্থ্যসাথী ও আয়ুষ্মান…

May 29, 2026

লক্ষ্মীর ভাণ্ডার বন্ধ, মাসে ৩০০০ টাকা! চালু অন্নপূর্ণা ভাণ্ডারের ফর্ম, বাদ যেতে পারে ৩০ লক্ষ নাম

রাজ্যের মহিলাদের জন্য ঘোষিত অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্প নিয়ে বড় আপডেট সামনে এল। নবান্নে সাংবাদিক বৈঠক…

May 27, 2026

প্যাচপ্যাচে গরমের পর স্বস্তির বৃষ্টি! দক্ষিণবঙ্গে কালবৈশাখীর দাপট, জারি হলুদ সতর্কতা

টানা প্যাচপ্যাচে গরমে নাজেহাল বঙ্গবাসী। অবশেষে স্বস্তির খবর শোনাল আলিপুর আবহাওয়া দপ্তর। দক্ষিণ বিহারের উপর…

May 27, 2026