তৃণমূল কংগ্রেসে যোগদান করলেন টলিউড অভিনেতা সৌরভ দাস (Sourav Das)। তৃণমূলের সাংবাদিক বৈঠকে তিনি আনুষ্ঠানিকভাবে তৃণমূলে যোগদান করলেন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) সঙ্গে দলে থেকে তার সঙ্গে মানুষের জন্য কাজ করার জন্য তিনি যোগ দিয়েছেন তৃনমূলে এমনটাই তিনি জানালেন।এছাড়াও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) সঙ্গে আলাপ-আলোচনার পর বৈঠকে তিনি যোগদান করেছেন বলে জানা গিয়েছে।
সৌরভের জন্মদিন ছিল বৃহস্পতিবার। সকালে তিনি অনুরাগীদের সঙ্গে সময় কাটাতে গিয়েছিলেন। তারপর বিকেলবেলা তিনি নতুন ছবি বার্নিং বাটারফ্লাই এর সাংবাদিক বৈঠকে গিয়েছিলেন। সেখানে জন্মদিনের শুভেচ্ছা বিনিময়ের পর সক্রিয় রাজনীতিতে যোগ দেওয়ার জল্পনা উস্কে দিয়েছিলেন সৌরভ দাস। তাকে তখন প্রশ্ন করা হলেও তিনি সরাসরি কিছু জানাননি। তিনি জানিয়েছিলেন, এখনও কিছু ঠিক হয়নি। এই মুহূর্তে আগে থেকে কিছু বলা সম্ভব নয় তার পক্ষে। কিন্তু তার মধ্যেই আজকে আনুষ্ঠানিকভাবে তৃণমূলে যোগদান করলেন সৌরভ দাস।
বর্তমানে ভোটের রাজনীতিতে টলিউড বেশ সরগরম রয়েছে। তারকাদের দলবদল কিন্তু একেবারে লক্ষণীয়। ইতিমধ্যেই জনপ্রিয় টিভি অভিনেতা রুদ্রনীল ঘোষ (Rudranil Ghosh) ঘোষণা করে দিয়েছেন, তার সক্রিয় রাজনীতিতে আসার শুধুমাত্র সময়ের অপেক্ষা। মনে করা হচ্ছে তিনি ভারতীয় জনতা পার্টিতে যোগ দিতে চলেছেন। তার মধ্যেই আজ তৃণমূলে যোগ দিলেন সৌরভ। করে আবারও নতুন করে সরগরম হয়ে উঠল রাজ্য রাজনীতি।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…