বিনোদন

‘মানুষ মরছে আর আপনি বই পড়ছেন’, নুসরতের বই পড়া নিয়ে ক্ষোভ নেটিজেনদের

কিছুদিন আগেই শোনা গিয়েছিল, অভিনেত্রী-সাংসদ নুসরত জাহান (nusrat jahan)-কে বিবাহ বিচ্ছেদ চেয়ে আইনি নোটিশ পাঠিয়েছেন তাঁর স্বামী তথা ‘রঙ্গোলি ফ্যাশন’-এর সিইও নিখিল জৈন (Nikhil jain)। সংবাদমাধ্যমে নিখিল জানিয়েছেন, এই বিষয়ে তিনি পরে কথা বলবেন। 14ই ফেব্রুয়ারি নিখিল আকারে-ইঙ্গিতে জানিয়েছিলেন নুসরত বদলে গেলেও তিনি একই রকম আছেন। কিন্তু পরে বাধ্য হয়ে আইনি পদক্ষেপ গ্রহণ করলেন নিখিল। ঘনিষ্ঠ সূত্রে প্রাপ্ত খবর অনুযায়ী, নুসরত এখনও নিখিলের ক্রেডিট কার্ড ব্যবহার করেন। এমনকি মনে করা হচ্ছে, নিখিলের সঙ্গে বিবাহ বিচ্ছেদের সময় নুসরত মোটা অঙ্কের অর্থ খোরপোষ হিসাবে দাবি করতে পারেন। কারণ নুসরতের প্রাক্তন সম্পর্কগুলি থেকেও আর্থিক লেনদেনের বিনিময়ে নুসরত বেরিয়ে এসেছিলেন। বরাবরের মতই যশ দাশগুপ্ত (yash Dasgupta)- কে নিয়ে কোনও মন্তব্য করতে চাননি নিখিল। কিন্তু নুসরত জাহান জানিয়েছেন, বিবাহ বিচ্ছেদের কোনো আইনি নোটিশ নিখিল তাঁকে পাঠাননি।

ইতিমধ্যেই একটি ম্যাগাজিনের প্রচ্ছদের পাতায় নুসরতের ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। কিন্তু তার সাথেই নেটিজেনদের একাংশ নুসরতকে ট্রোল করা শুরু করেছিলেন। ফলে নুসরত তাঁর ইন্সটাগ্রাম অ্যাকাউন্টের কমেন্ট সেকশন অফ করে দিয়েছেন। ছবিতে নুসরতকে গোলাপি-সাদা রঙের শার্ট টপ ও ট্রাউজারে দেখা যাচ্ছে। কিন্তু শার্ট টপের ফ্রন্ট ওপেন করে দৃশ্যমান হচ্ছে নুসরতের গোলাপি ব্রা। আর এখানেই মার খেয়ে গেছেন নুসরত। শুধু স্লিম না হয়ে নুসরত যদি একটু টোনড হতেন, তাহলে তাঁকে এই স্টাইল অনায়াসেই মানিয়ে যেত। সুতরাং পরের বার যদি নুসরত টোনড ফিগারে সামনে আসেন, তাহলে নেটিজেনরাও খুশি হবেন।

ভোটপর্ব এখনও মেটেনি। অপরদিকে করোনা আবহে টালমাটাল পশ্চিমবঙ্গ। নুসরতের অবশ্য তা নিয়ে কোনো মাথাব‍্যথা নেই। তিনি 26 শে এপ্রিল সকালে গিয়ে ভোট দিয়ে নেলপলিশ চর্চিত নখে ভোটের কালির ছবি ইন্সটাগ্রামে শেয়ার করে ভোট প্রয়োগের অধিকারের কথা সবাইকে বুঝিয়েছেন। ভোট দিয়েই বর্তমান করোনা পরিস্থিতির জন্য নরেন্দ্র মোদী (Narendra modi), স্বরাষ্ট্রমন্ত্রক ও ইলেকশন কমিশনের বিরুদ্ধে একগুচ্ছ অভিযোগ করেছেন। কিন্তু তার আগেই নুসরতকে এক রাউন্ড ট্রোল করেছেন নেটিজেনরা। ভোটের আগের দিন রবিবার নুসরত হাতে ‘উইমেন’স ভয়েস’ বইটি নিয়ে পড়তে বসেছিলেন নুসরত। তিনি নেটিজেনদের জিজ্ঞাসা করেছিলেন, তাঁদের সানডে ভাইবস কেমন? নেটিজেনরা বলেছেন, অক্সিজেন, বেড ও প্লাজমা খোঁজাই এখন তাঁদের সানডে ভাইবস। এমনকি নুসরতেরও একবার এই ভাইবস ট্রাই করা উচিত। অনেকে আবার বলছেন চারিদিকে করোনায় মানুষ মরছে, অথচ নুসরত বই পড়ে সময় কাটাচ্ছেন। তাঁর লজ্জিত হওয়া উচিত। তা এমনিতেও গত বছর লকডাউনের সময় নুসরত ত্রাণ বন্টন না করে একের পর এক ইন্সটাগ্রাম রিল শেয়ার করেছেন। এবার তো আবার উপরি পাওনা যশ দাশগুপ্ত (yash Dasgupta)। ভোটের প্রচার করতে গিয়ে যশের সযত্নলালিত বডি শুকিয়ে গিয়েছে। যদি এবার লকডাউন হয়, তাহলে হয়তো নুসরত যশকে বডি বিল্ড-আপ করতে সাহায্য করবেন। যশের ভোট হয়ে গিয়েছে। ফলে নুসরত ও যশের রোম‍্যান্টিক মুহূর্ত অগাধ। সূত্রের খবর, যশ ও নুসরত ভোটের ক্লান্তি কাটাতে দুজনে দুজনের সান্নিধ্যে মজেছেন। এর মধ্যেই একটি ইন্সটাগ্রাম রিল শেয়ার করেছেন নুসরত। ভিডিওতে দেখা যাচ্ছে ট্র‍্যাফিক জ্যামে আটকে পড়েছেন তিনি। কিন্তু তাঁর ক্লান্তি নেই। চোখের ইশারায় তিনি বুঝিয়ে দিচ্ছেন, কার সঙ্গে তিনি বাকি জীবন কাটাতে চান। যাই হোক, 2 রা মে-র পর তাঁর সিদ্ধান্ত একই থাকবে তো?

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026