বিনোদন

মোদীর বৈঠকে স্বামীকে নিয়ে হাজির নুসরত, পেলেন না ঢোকার অনুমতি

কৌশিক পোল্ল্যে: গতকাল ‘আমফান’ পরবর্তী ক্ষয়ক্ষতির মাত্রা খতিয়ে দেখতে রাজ্যে আসেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। দীর্ঘবৈঠকের পর রাজ্যকে আর্থিক সাহায্যসহ অন্যান্য সুযোগসুবিধার আশ্বাস দিয়েছেন তিনি। বাংলার দুর্দিনে তার তৎকালীন আগমনে ও দ্রুত পদক্ষেপে উচ্ছসিত মন্ত্রীমহল। ক্ষতিগ্রস্ত এলাকায় প্রশাসনিকভাবে পরিস্থিতি স্বাভাবিক ছন্দে ফিরিয়ে আনার কাজ চলছে, বৈদ্যুতিক পরিষেবা বিচ্ছিন্ন হয়েছে এমন এলাকাগুলিতেও পরিষেবা দ্রুত চালু করার কাজ চলছে।

গতকাল মন্ত্রীবৈঠকে মোদীকে যোগদান করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়সহ রাজ্যপাল জগদীপ ধনখড়, বিজেপি সাংসদ বাবুল সুপ্রিয় প্রমুখরা। বসিরহাটের সাংসদ নুসরত জাহান এদিন তার স্বামী নিখিল জৈনের সঙ্গে মন্ত্রীবৈঠকে আসেন কিন্তু ঢোকার পূর্বেই তিনি পড়লেন ঘোর বিপাকে। তাকে প্রবেশের অনুমতি দিলেন না নিরাপত্তারক্ষীর কর্মীরা।

এসপিজি( স্পেশাল প্রোটেকশন গ্রুপ) এর সদস্যরা তাকে ঢুকতে বাধা দেওয়ায় ক্ষোভপ্রকাশ করেন অভিনেত্রী। তাদের সঙ্গে দু-এক দফা কথা বলে নেওয়ার পরও সাংসদকে ভিতরে ঢোকার অনুমতি দেননি এই দল, ফলে রেগে গিয়ে ঘটনাস্থল ত্যাগ করেন সাংসদ অভিনেত্রী নুসরত জাহান রুহি জৈন।

বিধ্বংসী ঘূর্ণিঝড় ‘আমফান’এ সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত উত্তর চব্বিশ পরগনার বসিরহাটের বর্তমান অবস্থা সরজমিনে খতিয়ে দেখতেই মোদীর আগমন। এদিন আকাশপথে পুরো এলাকা পরিদর্শন করেন তিনি, সঙ্গী ছিলেন মুখ্যমন্ত্রী। বসিরহাট কলেজ সংলগ্ন এলাকায় এই মর্মে হেলিপ্যাড তৈরি করা হয় এবং ওই কলেজের ভিতরই মন্ত্রীবৈঠকের যাবতীয় আয়োজন করা হয়। এমত অবস্থায় এলাকার সাংসদকেই মোদীবৈঠকে অংশগ্রহন করা থেকে বঞ্চিত হতে হল। উক্ত এলাকার মানোন্নয়নে বিভিন্ন ইস্যুতে আলোচনার কার্যক্রমটি একপ্রকার স্থগিত রাখতে হল নুসরতকে।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026