Nysa Devgan: হঠাৎ কি করে এত সুন্দরী হয়ে উঠলেন কাজল কন্যা, সাক্ষাৎকার জানালেন অভিনেত্রী

অজয় দেবগন ও কাজল বলিউডের অন্যতম জনপ্রিয় দুই তারকা। অনস্ক্রিনের পাশাপাশি অফস্ক্রিনেও নিজেদের রসায়নের জন্য বেশ জনপ্রিয় তারা। শুরু থেকেই নিজেদের ছেলে-মেয়েকে লাইমলাইট থেকে দূরে রেখেছেন এই তারকা জুটি। পাপারাজিৎদের ক্যামেরা থেকে এখনো পর্যন্ত তাদের বেশ কিছুটা দূরেই রেখেছেন তারা। অজয় দেবগন ও কাজলকে এখন প্রায়ই মিডিয়াতে চর্চায় থাকতে দেখা যায় তাদের মেয়ে নাইসার জন্য।

অজয় দেবগন ও কাজলের দুই সন্তান। মেয়ের নাম নাইসা ও ছেলে যুগ। নাইসার থেকে যুগ বয়সে ছোট অনেকটাই। সে নিজের বাবা-মায়ের সাথে মুম্বাইতেই থাকে। তবে পড়াশোনার খাতিরে বিদেশে থাকেন নাইসা। সেখানেই নিজের পড়াশোনা শেষ করছেন তিনি। তবে শোনা যাচ্ছে, খুব শীঘ্রই বলিউডে ডেবিউ ঘটতে চলেছে তার। তবে সেই প্রসঙ্গে এখনো পর্যন্ত কোনো সঠিক তথ্য পাওয়া যায়নি।

পাপারাজিৎদের ক্যামেরা থেকে দূরে থাকলেও সোশ্যাল মিডিয়ার পাতায় ভালোই অ্যাক্টিভ ১৯ বছর বয়সী নাইসা। প্রায়ই নিজের বন্ধুদের সাথে কাটানো একাধিক মুহূর্তের ছবি কিংবা ভিডিও শেয়ার করে থাকেন তিনি। তবে সম্প্রতি তিনি একেবারে একটি ভিন্ন কারণে চর্চার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছেন। নিজের রূপ ও শরীরস্বাস্থ্য নিয়ে একটু বেশিই সচেতন নাইসা। আর সেই প্রসঙ্গেই এই মুহূর্তে চর্চায় তিনি। তবে অনেকের মতে, প্লাস্টিক সার্জারি করিয়েছেন অভিনেত্রী কন্যা। তবে সেকথা যে সত্যি নয়, তা এক সাক্ষাৎকারে অভিনেত্রী নিজেই জানিয়েছিলেন।।

এক সাক্ষাৎকারে কাজল জানিয়েছিলেন, তার মেয়ে নাইসা বাবা অজয় দেবগনের মতোই রূপ শরীরস্বাস্থ্য নিয়ে একটু বেশিই সচেতন। নিয়মিত শরীরচর্চার পাশাপাশি ডায়েট মেনে খাবারও খান তিনি। রোজ ঘুম থেকে উঠে সুস্থ পাকস্থলীর জন্য খালি পেটে অভিনেত্রী কন্যা ২-৩ গ্লাস হালকা গরম জল খান। পাশাপাশি সারাদিন স্বাস্থ্যকর খাবারও খান তিনি। নিয়ম মেনে প্রতিদিন ফল, ওটস্ ও ডিম খান নাইসা। ছোট থেকেই তার এই স্বাস্থ্য সচেতনতাই তার সৌন্দর্যের অন্যতম কারণ, মত কাজলের। এই মুহূর্তে অভিনেত্রীর এই সাক্ষাৎকারের সূত্র ধরেই তিনি ও তার কন্যা চর্চার কেন্দ্রবিন্দুতে রয়েছেন।

Devparna Acharya

Recent Posts

অবসর ঘোষণা করলেন সূর্যকুমার? ভাইরাল পোস্ট ঘিরে তোলপাড় সোশ্যাল মিডিয়া

ভারতীয় ক্রিকেটের অন্যতম জনপ্রিয় ব্যাটার সূর্যকুমার যাদবকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় জোর জল্পনা শুরু হয়েছে। একটি…

June 7, 2026

৫০ কিমি বেগে ঝোড়ো হাওয়া, দুই বাংলায় ভারী বৃষ্টির পূর্বাভাস! জেনে নিন আগামীকালের আবহাওয়া

টানা বৃষ্টিতে অবশেষে স্বস্তি মিলেছে গরমে নাজেহাল বঙ্গবাসীর। গত কয়েকদিনের তীব্র অস্বস্তিকর আবহাওয়ার পর দক্ষিণবঙ্গ…

June 7, 2026

সোনা-রুপোর দামে বড় পতন! কলকাতায় কমল সোনার দাম, রুপো সস্তা ১১ হাজার টাকা

সোনা ও রুপো কিনতে চাইছেন? তাহলে আপনার জন্য সুখবর। আন্তর্জাতিক বাজারে ডলারের শক্তিশালী অবস্থান এবং…

June 7, 2026

কোটি টাকার প্রতারণার অভিযোগে সোহম চক্রবর্তীর বিরুদ্ধে FIR, যুক্ত হল জামিনঅযোগ্য ধারা

টলিউড অভিনেতা এবং প্রাক্তন বিধায়ক সোহম চক্রবর্তীকে ঘিরে ফের বিতর্ক দানা বাঁধল। তাঁর বিরুদ্ধে আর্থিক…

June 7, 2026

শিমলা-মানালি ভ্রমণ আরও সহজ! কলকাতা-হিমাচল রুটে শুরু হল নতুন ট্রেন পরিষেবা

পাহাড়প্রেমী পর্যটকদের জন্য বড় সুখবর। কলকাতা থেকে হিমাচল প্রদেশে যাতায়াত আরও সহজ করতে চালু হল…

June 7, 2026

ব্যাঙ্কে টাকা না থাকলেও হবে UPI পেমেন্ট! নতুন পরিষেবা চালু করল BharatPe

ডিজিটাল পেমেন্টের জগতে বড় পদক্ষেপ নিল ফিনটেক সংস্থা BharatPe। এবার ব্যাঙ্ক অ্যাকাউন্টে পর্যাপ্ত টাকা না…

June 7, 2026