নিউজ

Weather Update: সোমবার থেকে বদলে যাবে আবহাওয়া, ঘূর্ণিঝড় মান্দাস নিয়ে বড় আপডেট দিল হাওয়া অফিস

ডিসেম্বর মাসের শুরু হয়ে গেলেও বঙ্গজুড়ে শীতের আমেজ খুব একটা নেই বললেই চলে। ভোরের দিকে শীত অনুভূত হলেও, বেলা বাড়লেই তা সম্পূর্ণ উধাও হয়ে যায়। তারমধ্যে শহরতলি কলকাতার তাপমাত্রার পারদ ক্রমশ ঊর্ধ্বমুখী। বাংলায় জাঁকিয়ে শীত এখনও অধরাই। অন্যদিকে ঘূর্ণিঝড় মান্দাসের প্রভাবে একটানা বৃষ্টি হচ্ছে চেন্নাইতে। আগামী ৪৮ ঘন্টা চেন্নাইতে দুর্যোগপূর্ণ আবহাওয়া থাকবে বলেই জানিয়ে দিয়েছে আবহাওয়া দপ্তর। আজ রবিবার পরিস্থিতির কোনো পরিবর্তন হবে বলে সম্ভাবনা নেই।

অন্যদিকে এই ঘূর্ণিঝড়ের প্রভাবে তাপমাত্রা কমার বদলে কলকাতায় বাড়ছে তাপমাত্রার পারদ। গতকাল শনিবারের তুলনায় আজ সামান্য বেড়েছে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা। ভোরের দিকে আজ কলকাতার তাপমাত্রা ছিল ১৮.২ ডিগ্রী সেলসিয়াস যা স্বাভাবিকের তুলনায় ২ ডিগ্রী বেশি। হাওয়া অফিস সূত্রে জানানো হয়েছে যে বঙ্গোপসাগরে অবস্থিত ঘূর্ণিঝড় এবং নিম্নচাপের কারণেই ডিসেম্বর মাসেও শীতের দেখা নেই কলকাতাসহ গোটা দক্ষিণবঙ্গে। এমনকি আজকের দিনের সর্বোচ্চ তাপমাত্রা ২৭.২ ডিগ্রী সেলসিয়াস অব্দি যেতে পারবে।

আজ রবিবার বাতাসে জলীয় বাষ্পের সর্বাধিক পরিমাণ থাকবে ৮৯ শতাংশ এবং সর্বনিম্ন ৪৭ শতাংশ। ঘূর্ণিঝড়টি আজ গভীর নিম্নচাপে পরিণত হবে। চেন্নাই এর পাশাপাশি কৃষ্ণোগীরি, ধর্মপুর, সালেম ইত্যাদি অঞ্চলে প্রভাব দেখাতে পারে এই ঘূর্ণিঝড়। দক্ষিণ ভারতে আপাতত বৃষ্টির থামার তেমন কোনো সম্ভাবনা নেই। তবে আগামীকাল সোমবার থেকে পরিস্থিতির সামান্য উন্নতি হতে পারে।

Nirajana Nag

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026