মাত্র ৩০ হাজার টাকা দিয়ে ঘরে আনুন এই ইলেকট্রিক বাইক, রাস্তা দিয়ে গেলে লোকে তাকিয়ে থাকবে

ভারতের বাজারে এখন পেট্রোল এবং ডিজেল চালিত স্কুটারের পাশাপাশি ইলেকট্রিক স্কুটার ভালো জনপ্রিয়তা লাভ করতে শুরু করেছে। সহজে সামনাসামনি যাওয়ার জন্য সকলেই একটা না একটা ইলেকট্রিক স্কুটার কিনে রাখছেন। বাজারে ইলেকট্রিক স্কুটারের একটা দারুন চাহিদা শুরু হয়েছে এবং সেই চাহিদার কথা মাথায় রেখে প্রত্যেকটি কোম্পানি তাদের নতুন নতুন ইলেকট্রিক স্কুটার বাজারে আনতে শুরু করেছে। সেরকমই একটি কোম্পানি হল বেঙ্গালুরু ভিত্তিক ইলেকট্রিক টু হুইলার কোম্পানি Oben। সম্প্রতি তারা একটি নতুন বাইক লঞ্চ করেছে যা খুব অল্প সময়ে আপনি সম্পূর্ণ চার্জ করতে পারেন এবং আপনাকে দারুন রেঞ্জ দেবে সেই ইলেকট্রিক বাইক। ২০২৩ সালের জুলাই মাস থেকেই এই ইলেকট্রিক বাইকের ডেলিভারি শুরু করতে চলেছে Oben এবং এই বাইকের নাম দেওয়া হয়েছে Oben Rorr। এই বাইকের মূল্য ১.৪৯ লক্ষ টাকা হলেও মাত্র ৩০০০০ টাকা ডাউন পেমেন্ট দিয়ে আপনি বুক করতে পারেন এই বাইক। এরপরে আপনাকে মাত্র ৫ হাজার টাকা ইএমআই দিতে হবে প্রতি মাসে।

এই ইলেকট্রিক বাইক একবার সম্পূর্ণ চার্জ দিলে ১৮৭ কিলোমিটার পর্যন্ত যেতে পারে। এর ব্যাটারি ৮০ শতাংশ পর্যন্ত চার্জ হতে মাত্র দু ঘন্টা সময় নেয় এবং এক মিনিট চার্জ দিলেই এক কিলোমিটার পর্যন্ত চলতে পারে এই বাইক। এতে ব্যবহার করা হয়েছে একটি ভালো কোয়ালিটির লিথিয়াম ফসফেট ব্যাটারি যা ip67 রেটিং সহ আসছে। এই বাইকে একটি শক্তিশালী বৈদ্যুতিক মোটর দেওয়া হয়েছে যা ১২.৩ bhp শক্তি তৈরি করে। ০ থেকে ১০০ কিলোমিটার পর্যন্ত স্পিড তুলতে মাত্র তিন সেকেন্ড সময় লাগে এই ইলেকট্রিক বাইকের।

এর পাশাপাশি এই ইলেকট্রিক বাইকের সাথে পাবেন আপনি নানারকমের অত্যাধুনিক সেফটি ফিচার। এই বাইকটিকে আপনি স্মার্ট ফোনের সাথে সংযুক্ত করতে পারেন এবং ড্রাইভার এলার্ট সিস্টেমের মতো সিস্টেম ব্যবহার করতে পারেন। এছাড়াও যদি কোন চোর আপনার বাইক চুরি করতে আসে তাহলে বাইকের সিস্টেম আপনাকে জরুরী সতর্কতা দেবে। উপরন্তু যে কোন সময় আপনি বাইকের অ্যাক্সেস বন্ধ করতে পারেন এবং বাইকটিকে সম্পূর্ণ লক করে দিতে পারেন। এই বাইকের উভয় চাকায় ডিস্ক ব্রেক দেওয়া হয়েছে যা নিরাপত্তার জন্য দারুণভাবে উপযোগী।

BharatBarta Desk

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026