ব্যবসা-বানিজ্য ও অর্থনীতি

West bengal monsoon update: ৪৮ ঘণ্টার মধ্যেই পাল্টাবে আবহাওয়া, দক্ষিণে বেড়ে যাবে তাপমাত্রা এবং উত্তরে রয়েছে কমলা সতর্কতা

উত্তরবঙ্গের প্রায় সবকটি জেলায় ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে আগামী ৪৮ ঘন্টায়। উত্তরবঙ্গের উপরের দিকের পাঁচটি জেলাতে বৃষ্টি আরো ৫-৬ দিন মত চলতে পারে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। সঙ্গেই দক্ষিণবঙ্গে আরও দুদিন পর্যন্ত বজ্রবিদ্যুৎসহ ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। উপরের দিকে ৩-৪ জেলায় ভারী বৃষ্টি আগামী ২৪ ঘন্টায় চলবে। সোমবার থেকে বৃষ্টি আরো কমবে দক্ষিণবঙ্গে তবে বুধবার পর্যন্ত তাপমাত্রা কিছুটা বাড়বে এবং আদ্রতা জনিত অস্বস্তি অনেকটাই বাড়বে।

নিম্নচাপ অক্ষর এই মুহূর্তে রাজস্থান থেকে মনিপুর পর্যন্ত বিস্তৃত রয়েছে। এই মুহূর্তে উত্তর দক্ষিণ বিহার উত্তর প্রদেশ এবং উত্তরবঙ্গের উপর দিয়ে উত্তর-পূর্ব ভারত অবধি চলে গেছে এই অক্ষরেখা। দক্ষিণবঙ্গে একদিকে থাকবে আর্দ্রতা জনিত অস্বস্তি এবং তার সাথেই হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। তিনদিন পর থেকে বৃষ্টির পরিমাণ আরো কমবে এবং আগামী ৪৮ ঘন্টায় বজ্রপাতের আশঙ্কাও থাকছে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। আগামী ৪৮ ঘন্টায় দক্ষিণবঙ্গের উপরের দিকে চার-পাঁচটি জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা আছে বলে জানিয়েছে হাওয়া অফিস। মুর্শিদাবাদ বীরভূম নদীয়া পূর্ব ও পশ্চিম বর্ধমান জেলায় বজ্রবিদ্যুৎসহ ২-১ পশলা ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে সোমবারের পর থেকে তাপমাত্রার সাথে সাথেই আদ্রতা জনিত অস্বস্তি বৃদ্ধি পাবে।

উত্তরবঙ্গে আগামী কয়েকদিন অতি ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। উত্তরবঙ্গের একেবারে উত্তরের তিনটি জেলা অর্থাৎ কোচবিহার জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ারে অতিভারি বৃষ্টির জন্য কমলা সতর্কতা জারি করা হয়েছে। আগামী দু’দিন পর্যন্ত মালদা, উত্তর ও দক্ষিণ দিনাজপুরে ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে। সোমবার থেকে মালদা এবং দুই দিনাজপুরে বৃষ্টিপাতের পরিমাণ কমলেও আদ্রতা জনিত অস্বস্তি বাড়বে উত্তরবঙ্গের এই তিনটি জেলাতে। তবে কলকাতায় আংশিক মেঘলা আকাশের সম্ভাবনা রয়েছে। বিকেল বা সন্ধ্যায় বিক্ষিপ্তভাবে দুই এক পশলা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আগামীকাল।

Nirajana Nag

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026