আসন্ন ২০২৩ ওডিআই বিশ্বকাপ অনুষ্ঠিত হতে চলেছে ভারতের মাটিতে। ২০১১ সালের পর ফের বিশ্বকাপ জয়ের স্বপ্ন দেখছে টিম ইন্ডিয়া। ভারতের মাটিতে বিশ্বকাপ আয়োজিত হওয়ায় বিরাট কোহলিদের প্রতিকূল আবহাওয়ার সাথে লড়াই করার প্রয়োজনীয়তা নেই। স্বভাবতই আসন্ন ২০২৩ বিশ্বকাপ ভারতীয় ক্রিকেটে নতুন ইতিহাস লিখতে পারে বলে মনে করছেন ক্রিকেট বিশেষজ্ঞরা।
তবে আসন্ন ওডিআই বিশ্বকাপে ভারতীয় দল তারকা ক্রিকেটার ঋষভ পন্থকে মিস করতে পারেন বলে মনে করছেন ভারতীয় ক্রিকেট বোর্ডের কর্মকর্তারা। তাদের মতে, ঋষভ পন্থের হাঁটুতে যে অস্ত্রপাচার করা হয়েছে তার জন্য শুধুমাত্র ওডিআই বিশ্বকাপ নয়, ২০২৩ এশিয়া কাপ এমনকি আইপিএলের মেগা আসর মিস করবেন তিনি। হাঁটুর লিগামেন্ট ছিড়ে যাওয়ায় গত সপ্তাহে অস্ত্রপাচারের মাধ্যমে তা প্রতিস্থাপন করা হয়েছে। তবে আগামী ছয় সপ্তাহ পর আরও একবার হাঁটুতে অপারেশন হবে বলে জানিয়েছেন ভারতীয় ক্রিকেট বোর্ডের মেডিকেল টিম।
এমন পরিস্থিতিতে বিশ্বকাপে তাকে দলে পাওয়া রীতিমতো অসম্ভব বলে মনে করছেন বিসিসিআই কর্মকর্তারা। তারকা উইকেট রক্ষক ব্যাটসম্যান ঋষভ পন্থের অনুপস্থিতিতে দলের ভারসাম্য কিছুটা হলেও ক্ষুন্ন হবে বলে অভিমত ক্রিকেটপ্রেমীদের। পাশাপাশি বিশ্বকাপের আসরে ঋষভ পন্থের বিধ্বংসী ব্যাটিং দেখতে না পাওয়াও বড় হতাশার কারণ হতে পারে ঋষভ পন্থের সমর্থকদের জন্য।
গত ডিসেম্বরের শেষ লগ্নে মর্মান্তিক সড়ক দুর্ঘটনার কবলে পড়েছিলেন ঋষভ পন্থ। রাস্তার সাইডগার্ডের সাথে ধাক্কা লাগে ঋষভ পন্থের কোটি টাকার গাড়ির। গাড়ির কাঁচ ভেঙে পন্থ বাইরে বেরিয়ে এলেও ঘটনা স্থানে গাড়িটি পুড়ে ছাঁই হয়ে যায়। ওই ঘটনায় ভারতীয় তারকা ক্রিকেটার কপালে, পিঠে এবং হাঁটুতে গভীর চোট পান। বর্তমানে রাজধানীর একটি নামি বেসরকারি হসপিটালে চিকিৎসা রত রয়েছেন ঋষভ পন্থ।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…