নিউজ

Weather Update West Bengal: উত্তর ও দক্ষিণবঙ্গের এই জেলাতে রয়েছে বৃষ্টির সম্ভাবনা, রইলো আগামী ৫ দিনের আবহাওয়া আপডেট

নতুন বছর শুরু হওয়ার পর বেশ কিছুদিন অতিবাহিত হয়েছে। সময় এসেছে মকর সংক্রান্তির। গঙ্গাসাগরে পুণ্যস্নানে মেতে উঠেছেন পূর্ণার্থীরা। তবে এবারের গঙ্গাসাগরে রয়েছে এক ব্যতিক্রম। ভেঙেছে ৫১ বছরের রেকর্ড। এই মকর সংক্রান্তির সময়ে ব্যাপক ঠান্ডায় কাঁপে শহর। তবে এবার গরমের আমেজেই চলছে পুণ্যস্নান। ২০১০-এর পরে এত গরমে মকর সংক্রান্তি পালিত হচ্ছে ৷ শনি-রবিবার রাজ্যের তাপমাত্রা ছিল স্বাভাবিকের থেকে অনেকটাই বেশি। রাজ্যজুড়ে সর্বোচ্চ তাপমাত্রা ২০ ডিগ্রির বেশি এবং সর্বনিম্ন ৫ ডিগ্রির কাছাকাছি।

কলকাতা শহরে গত শনিবার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৯.৬ ডিগ্রী সেলসিয়াস যা স্বাভাবিকের তুলনায় অনেকটাই বেশি ছিল বলে জানিয়েছে হাওয়া অফিস। কলকাতায় আগামী ২৪ ঘণ্টায় কুয়াশা থাকলেও পরের দিকে আকাশ হবে পরিষ্কার। এছাড়া শহরে সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে যথাক্রমে ২৭ ও ১৮ ডিগ্রির কাছাকাছি। এর থেকে এটা স্পষ্ট যে চলতি বছরে আর জাঁকিয়ে শীত পড়ার তেমন কোনো সম্ভাবনা নেই। আসলে বঙ্গোপসাগরের উচ্চচাপ বলয়ের ফলে রাজ্যে প্রচুর জলীয় বাষ্প প্রবেশ করছে ৷ আর সেই কারণেই কলকাতা ও পাশ্ববর্তী এলাকার তাপমাত্রা বেড়ে গিয়েছে ৷

দক্ষিণবঙ্গে বিক্ষিপ্তভাবে বেশ কিছু অঞ্চলে ঘন কুয়াশা দেখা যাবে মাসের শেষে। এছাড়া ১৭-১৮ জানুয়ারি ২০২৩ এ উপকূলীয় এলাকায় বৃষ্টিপাত হতে পারে। উপকূলীয় অঞ্চলগুলিতে হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। গঙ্গাসাগরেও ঘন কুয়াশার সাথে হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তবে বৃষ্টি হলেও তাপমাত্রা স্বাভাবিকের তুলনায় বেশিই থাকবে। অন্যদিকে উত্তরবঙ্গে আগামী ৫ দিন প্রধানত শুষ্ক থাকবে। দার্জিলিং-কালিম্পঙের পার্বত্য অঞ্চলে হালকা বৃষ্টিপাত হতে পারে ৷ সব মিলিয়ে উত্তরবঙ্গের তাপমাত্রার খুব একটা হেরফের হবে না৷

Nirajana Nag

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026