নিউজ

নেই অ্যাম্বুলেন্স, গর্ভবতী মহিলাকে ৩০ কিমি দূরের হাসপাতালে নিয়ে গেলেন উড়িষ্যার একদল চিকিৎসক

ফের সামনে এলো চিকিৎসকদের মানবিক মুখ। এক গর্ভবতী মহিলাকে স্ট্রেচারে করে নিয়ে ৩০ কিলোমিটার দূরের হাসপাতালে নিয়ে গেলেন উড়িষ্যার একদল তরুণ চিকিৎসক। পালস পোলিও কর্মসূচিতে মাওবাদী-প্রভাবিত মালকানগিরি জেলার প্রত্যন্ত গ্রামে যাওয়া এক তরুণ চিকিৎসক ও তার দল এক গর্ভবতী মহিলাকে ৩০ কিমি দূরের একটি সরকারি হাসপাতালে স্ট্রেচারে করে নিয়ে যান।

রবিবার মালকানগিরির কালিমেলা কমিউনিটি স্বাস্থ্য কেন্দ্রে কর্মরত চিকিৎসক রাধেশ্যাম জেনা স্বাস্থ্যকর্মীদের সাথে পালস পোলিও টিকাদান কর্মসূচিতে কোদিডুলাগুন্দি গ্রামে যান, যেখানে গিয়ে তিনি জানতে পারেন যে একজন মহিলার প্রবল প্রসব যন্ত্রণার মধ্য দিয়ে যাচ্ছেন। তার একটি শিশু জন্ম হয়েছে কিন্তু আরও একটি শিশু আটকে আছে সাথে প্রবল রক্তক্ষরণ হচ্ছে। ওই এলাকায় কোনো রাস্তা না থাকায় তাকে নিকটস্থ স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া সম্ভব হয়নি।

আরও পড়ুন : আপনরা যত পারেন প্রতিবাদ করুন, CAA নিয়ে পিছু হটছে না সরকার : অমিত শাহ

এরপরই ড. জেনা সিদ্ধান্ত নেন ওই মহিলাকে নিকটস্থ স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়ার। সেইমতো তিনি আর তাঁর দল একটি স্ট্রেচারে করে বেলা ১২ টায় কালিমেলা কমিউনিটি স্বাস্থ্য কেন্দ্রের উদ্দেশ্যে রওনা হন এবং রাত ৮ টায় স্বাস্থ্যকেন্দ্রে পৌঁছান। সেখানে ওই মহিলা আর একটি গর্ভজাত সন্তান প্রসব করেন। বর্তমানে মহিলার এবং তার দুই শিশুর স্বাস্থ্য ভালো আছে বলে জানা গেছে।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026