নিউজ

আবার বাড়ছে রাজ্যজুড়ে, বড়সড় খবর দিল আবহাওয়া দফতর

সংক্রান্তি থেকে পারদ বাড়তে থাকলেও আবার শীত দেখা দিচ্ছে রাজ্যে। আবহাওয়া দপ্তর আগেই জানিয়েছিল রাজ্যে আবার শীত ফিরবে। মঙ্গলবার সকালে কলকাতার তাপমাত্রা ছিল ১৩ ডিগ্রি সেলসিয়াস। বুধবার সকালে তাপমাত্রা ১৩.৪ ডিগ্রি, অর্থাৎ গতকালের তুলনায় চার ডিগ্রি নেমেছে। আগামী কয়েকদিন তাপমাত্রা কমই থাকবে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর। বুধবার সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ২৪.৭ ডিগ্রি যা স্বাভাবিকের চেয়ে ১ডিগ্রি কম।

গত সপ্তাহের শেষে তাপমাত্রা অনেকটাই বৃদ্ধি পেয়েছিল যার কারণ পশ্চিমী ঝঞ্ঝার প্রভাব। পশ্চিমী ঝঞ্ঝার প্রভাব বাতাসে প্রবেশ করতে পারছিল না উত্তুরে হাওয়া। যার ফলে তাপমাত্রা বৃদ্ধি পাচ্ছিল। উত্তুরে হাওয়ার আবার ফিরে আসায় তাপমাত্রা কমতে থাকে সোমবার থেকেই। বুধবার শহরের জলীয়বাষ্পের পরিমাণ ৪৪ থেকে ৯৬ শতাংশের মধ্যে থাকবে। মঙ্গলবার বাঁকুড়ায় ১১.৫ ডিগ্রি তাপমাত্রা ছিল। বর্ধমানের তাপমাত্রা ছিল ১১.৭ ডিগ্রি। ব্যারাকপুরের তাপমাত্রা ছিল ১০.৮ ডিগ্রি সেলসিয়াস। পুরুলিয়ায় তাপমাত্রা ছিল ৯ ডিগ্রি,আবার দীঘায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৩.৯ ডিগ্রি সেলসিয়াস।

আরও পড়ুন : সাইবার জটে অনিশ্চিত বর্ধিত বেতন, ক্ষোভ শিক্ষক মহলে

আগামী কয়েকদিনে উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গের জেলাগুলিতে কুয়াশায় প্রভাব থাকবে। পশ্চিমী ঝঞ্ঝার ফলে জম্মু-কাশ্মীরে তুষারপাতের ও সম্ভাবনা থাকবে। শীত আবার ফিরে আসায় আরো একবার জমিয়ে শীত উপভোগ করতে পারছে শহরবাসী।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026