আবার মেট্রো বিভ্রাটের জেরে সমস্যায় পড়তে হলো মেট্রো যাত্রীদেরকে। গিরিশ পার্কে কবি সুভাষগামি একটি মেট্রো আটকে গেলে বন্ধ হয়ে যায় আপ ও ডাউন লাইন এর মেট্রো পরিষেবা। মঙ্গলবার বিকেলে কবি সুভাষগামী মেট্রো টি গিরিশ পার্কে থেমে গেলে যাত্রীদের নামিয়ে মেরামতির কাজ শুরু হয়। আপ লাইনে কিছুক্ষন স্বাভাবিক ছিল মেট্রো পরিষেবা তবে হঠাৎই দমদম গামী একটি মেট্রোকে সেন্ট্রালে থামিয়ে খালি করা হয় মেট্রোটি। আপ ও ডাউন উভয় লাইনে বন্ধ হয়ে যায় মেট্রো পরিষেবা।
এমনিতেই কাল বড়দিন। তার উপরে শহরে নানা মিটিং-মিছিল, রাস্তাজুড়ে তীব্র যানজট। ভিড় এড়িয়ে বেশিরভাগ মানুষই তাই গন্তব্যস্থলে পৌঁছতে মেট্রোতে ওঠেন। কিন্তু এই সমস্যার কারণে প্রায় দিনই সমস্যার মুখে পড়তে হচ্ছে নিত্যযাত্রীদের। গত বৃহস্পতিবার বেলা বারোটা নাগাদ যান্ত্রিক ত্রুটির কারণে কবি সুভাষ গামী একটি মেট্রো দমদমে আটকে যায়। যাত্রীদের নামিয়ে দিয়ে বন্ধ রাখা হয় ডাউনলাইন এর পরিষেবা।
আরও পড়ুন : বড়দিনে সেজে উঠছে পার্কস্ট্রিট, সঙ্গে কড়া নিরাপত্তা
আজ আবার সেই একই ঘটনার পুনরাবৃত্তি হওয়ায় মেট্রো বিভ্রাট নিয়ে অনেক প্রশ্ন উঠে আসছে। তাহলে কি সত্যিই যথাযথ দেখভাল করা হয়না কারশেডে মেট্রোর রেকগুলিকে। মেট্রো টিকিটের মূল্য বৃদ্ধি হলেও প্রায় দিনই এই মেট্রো বিভ্রাটের জেরে যাত্রীদের সমস্যার সমাধান কিন্তু হচ্ছে না।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…