NRC এবং CAA নিয়ে বিতর্কিত পরিস্থিতিতে মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরে মুসলিম সম্প্রদায়কে আশ্বাস দিয়েছেন যে তিনি NRC এর অধীনে রাজ্যে কোনও ডিটেনশন ক্যাম্প স্থাপন করতে দেবেন না। তার মতে এই আটক শিবিরগুলি নিয়ে একটি ভুল বোঝাবুঝি হয়েছে।তিনি বলেন “আটক শিবিরগুলি কেবলমাত্র বিদেশী নাগরিকদের জন্য যাতে তারা তাদের নির্বাসন প্রক্রিয়াটিতে নজর রাখতে পারে।তবে, আমরা এরাজ্যে কোনও ডিটেনশন ক্যাম্পের অনুমতি দেব না।”
সোমবার এক প্রতিনিধিদলের সাথে দেখা হলে তিনি NRC এবং CAA প্রসঙ্গে এই কথা জানান।সরকার যাতে কারো ওপরে কোনো অবিচার না করতে পারে সে বিষয়েও আশ্বস্ত করেন তিনি। অন্যান্য বহু রাজ্যের মতো,মহারাষ্ট্রেও NRC কার্যকর করতে দেবেন না।তিনি CAA এবং NRC নিয়ে চ্যালেঞ্জ জানানো আবেদনের বিষয়ে সুপ্রিম কোর্টের সিদ্ধান্তের জন্য অপেক্ষা করার কথা বলেন।
আরও পড়ুন : ‘ঝাড়খণ্ডের মানুষ আর বিজেপির মিথ্যের শিকার হতে চায় নি’, বিজেপিকে এভাবেই আক্রমণ করল শিবসেনা
প্রসঙ্গত একটি মুসলিম প্রতিনিধি দল তার কাছে উদ্বেগ প্রকাশ করলে তিনি জানান মুসলিমদের ওপর কোনো অবিচার তিনি ঘটতে দেবেন না।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…