অফবিট

জলজ্যান্ত সাপকে গলায় পেচিয়ে মাস্ক হিসেবে ব্যবহার এক ব্যক্তির, ভিডিও ভাইরাল

ম্যানচেস্টার: আমাদের জীবনে করোনা প্রবেশ করার পর থেকেই দীর্ঘ লকডাউনে আমজনতা থেকে সেলিব্রিটি, দেশ থেকে বিদেশ বিভুঁইয়ে সকলেই প্রায় ঘরে বানানো সামগ্রী দিয়ে মাস্ক তৈরি করেছে। কারণ, আমাদের দৈনন্দিন জীবনে এখন ভীষণ গুরুত্বপূর্ণ একটি অঙ্গ হয়ে উঠেছে মাস্ক। অনেকে আবার এটাকে আগামীদিনে স্টাইল স্টেটমেন্ট হিসেবেও ফলো করছে। কিন্তু ম্যানচেস্টারে এমন এক দৃশ্য মাস্ক নিয়ে ধরা পড়ল, যা এর আগে কেউ কখনও কল্পনাও করতে পারেনি। এক ব্যক্তি ম্যানচেস্টারে বাসে উঠেছে মাস্ক পড়ে। কিন্তু সেটি কোনও সামগ্রী দিয়ে তৈরি করা নয়। একটা জলজ্যান্ত সাপকে কার্যত পেচিয়ে মাস্ক হিসেবে ব্যবহার করেছেন ওই ব্যক্তি। বাসে থাকা অন্য আর এক যাত্রী এ দৃশ্যটি ক্যামেরাবন্দি করেছেন, যা মুহূর্তের মধ্যে সোশ্যাল মিডিয়ায়-ভাইরাল হয়ে গিয়েছে।

জানা গিয়েছে, ওই ব্যক্তি সুইটন থেকে ম্যানচেস্টারে একটি বাসে করে যাচ্ছিলেন। সেই সময় তাকে মাস্ক হিসেবে একটি সাপকে ব্যবহার করতে দেখা যায়। প্রথমে বাসের অনেক যাত্রীরাই সেটা দেখে অবাক হয়েছিল। কিন্তু কেউই সেভাবে আগ্রহ দেখায়নি। কিন্তু অন্য আর এক যাত্রী ওই মুহূর্তটিকে ক্যামেরাবন্দি করেছেন।

ম্যানচেস্টারের একটি নামজাদা সংবাদ মাধ্যমে এই খবরটি প্রকাশ হওয়ার পর সরকারের তরফ থেকে জানানো হয়েছে যে, করোনা ভাইরাসে যেখানে মাস্ক পরা বাধ্যতামূলক, সেখানে একটা সাপকে কীভাবে একজন মাস্ক হিসেবে ব্যবহার করছে তা তারা খতিয়ে দেখবে। যদিও এটা ওই ব্যক্তির শুধু একটা স্টাইল স্টেটমেন্ট নাকি এর পেছনে অন্য কোন উদ্দেশ্য আছে তা এখনও জানা যায়নি। এমনকি করোনা ভাইরাসের সময় যখন সবকিছু থেকে সাবধানে থাকতে বলা হয়েছে গোটা বিশ্বকে, সেখানে সাপের মত একটা বিষাক্ত চামড়ার জিনিসকে কী করে মাস্ক হিসেবে মুখে ব্যবহার করলেন তিনি তা নিয়ে নেটিজেনদের মনে প্রশ্ন জেগেছে।

Anirban Kundu

Published by
Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026