নিউজ

সেপ্টেম্বরেই রাজ্যে খুলছে না স্কুল, জানালেন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়

পশ্চিমবঙ্গঃ চতুর্থ দফায় আনলকে শুরু হয়েছে মেট্রো পরিষেবা। কেন্দ্রের গাইডলাইনে আগামী ২১ সেপ্টেম্বর থেকে নবম থেকে দ্বাদশ শ্রেণি পর্যন্ত পড়ুয়াদের শর্তসাপেক্ষে স্কুল যাওয়ার ক্ষেত্রে অনুমতিও ছিলো।কিন্তু রাজ্যে প্রতিদিন যে হারে বাড়ছে করোনা সংক্রমণ তাতে যথেষ্টই চিন্তিত প্রত্যেকটা মানুষ। এমনকি এই অবস্থায় স্কুল খোলার বিষয় নিয়েও যথেষ্ট আতঙ্কিত স্কুল পড়ুরা এবং তাদের অভিভাবকরা।

এদিন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় জানান, “হু হু করে বাড়ছে করোনা। এই পরিস্থিতিতে কোনভাবেই এখন স্কুল খোলার কথা ভাবা যাবে না।” এদিন শিক্ষামন্ত্রীর এই মত নিয়ে কেন্দ্রের প্রতি তার বিরোধিতার বার্তা সাফ হয়েছে। যদিও রাজ্যের পরিস্থিতি স্বাভাবিক রাখতেই তার এই সিদ্ধান্ত কিন্তু কেন্দ্র তা ভালো চোখে নেবে কিনা সেটাই বড় বিষয়।

এমনকি উচ্চমাধ্যমিকে পাওয়া নম্বর নিয়েও এদিন শিক্ষামন্ত্রী বলেন “যারা ৯৬ বা ৯৭ শতাংশ নম্বর পেয়েছে তাদের তো আগে ভর্তি নিতে হবে। যাতায়াতের সুবিধা আছে এমন কলেজেও ভরতি ঝোঁক বেশি। ভরতি হতে পারছে না এই কথাটা আপত্তিজনক। আমাদের সরকার স্নাতকে সবাইকে ভরতি করাতে বদ্ধপরিকর। উচ্চমাধ্যমিক পাশ করা সবাই ভরতির সুযোগ পাবে। আগে বিভিন্ন কলেজে পরিকাঠামোর অভাব ছিল।

এখন তা নেই। কলেজ বেড়েছে, আসন সংখ্যা বেড়েছে, শিক্ষকদের সংখ্যা বেড়েছে। নির্দিষ্ট কলেজে আসন ভরে গেলে অন্য কলেজে ভর্তি হতে হবে।” এর আগেও একাধিকবার কেন্দ্রের সাথে রাজ্যের শিক্ষামন্ত্রীর একাধিক বার মতবিরোধ হয়েছে। কিন্তু তাও এদিন রাজ্যের ছাত্র ছাত্রীদের কথা ভেবেই শিক্ষামন্ত্রী এই কথা বলেন।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026