নিউজ

দিল্লি হিংসায় ১৫ জনের বিরুদ্ধে চার্জশিট দিলো দিল্লি পুলিশের স্পেশাল সেল

দিল্লিঃ কিছুদিন ধরেই ফেব্রুয়ারিতে রাজধানীর বুকে সংঘটিত হওয়া হিংসাকাণ্ড নিয়ে একাধিক ঘটনা প্রকাশ্যে এসেছে। এর মাঝেই হিংসার তদন্ত করে পুনরায় চার্জশিট দিয়েছে দিল্লি পুলিশের স্পেশাল সেল। ১৭,৫০০ পাতার ওই বিশাল নথিতে ষড়যন্ত্রকারী হিসেবে আরো উঠে এসেছে আরো ১৫ জনের নাম। পুলিশ সূত্রের খবর, ফেব্রুয়ারিতে হওয়া পূর্ব দিল্লির হিংসায় হাঙ্গামাকারীদের সঙ্গে সরাসরি জড়িত ছিল অভিযুক্তরা। এমনকি ঝামেলা বাধানোর জন্য দুটি হোয়াটসঅ্যাপ গ্রুপও তৈরি করা হয়েছিল। এমনকি ওই গ্রুপ দিয়ে আবার সেলিমপুর ও জাফরাবাদে হিংসা ছড়িয়েছে।

নাগরিকত্ব আইনের বিরুদ্ধে হওয়া এই জমায়েত এবং হিংসামূলক ঘটনায় মৃত্যু হয়েছে ৫৩ জনের, আহত হয়েছেন প্রায় ২০০ জন। এমনকি কয়েক হাজার কোটি টাকার সম্পত্তিও নষ্ট হয়েছে। এমনকি এই ঘটনায় গ্রেফতার করা হয়েছে প্রাক্তন জেএনইউ ছাত্র উমর খালিদকেও।

বেআইনি কার্যকলাপ প্রতিরোধ আইন (ইউএপিএ)-এর ধারায় তাকে গ্রেফতার করা হয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ভারতে আসায় তাঁর সামনে কালো পতাকা উড়িয়ে প্রতিবাদ জানান সিএএ বিরোধী আন্দোলনকারীরা। শাহিনবাগে উস্কানিমূলক মন্তব্য থেকে মার্কিন প্রেসিডেন্টের সামনে প্রতিবাদে ইন্ধন দেওয়া একাধিক ঘটনায় অভিযুক্ত উমর। প্রথম থেকেই তার একাধিক কার্যকলাপ নিয়ে সন্দেহ থাকার কারণেই তাকে জেরা করা হয়।

হিংসায় নাম জড়িয়েছে প্রাক্তন আর কাউন্সিলার তাহির হুসেনের। পুলিশের দাবি দিল্লি হিংসায় অন্যতম অভিযুক্ত আম আদমি পার্টির প্রাক্তন কাউন্সিলর তাহির হুসেনের সঙ্গে উমরের কথোপকথন ছিলো। সব মিলিয়ে এই বিষয় নিয়ে এখন ভারতের রাজনৈতিক পরিস্থিতি আবারও সরগরম হয়ে উঠেছে।

 

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026