নিউজ

আমিরশাহির গরম থেকে বাঁচতে পুল সেশনে বিরাট

দুবাই: দরজায় কড়া নাড়ছে আইপিএল। তবে এবারে দেশে আইপিএল অনুষ্ঠিত হচ্ছে না। করোনা পরিস্থিতির কারণে দেশের অবস্থা বেশ উদ্বেগজনক। তাই সংযুক্ত আরব আমিরশাহীকেই আইপিএল ভেন্যু হিসেবে বেছে নিয়েছে বিসিসিআই। প্রথম ম্যাচ খেলতে মাঠে নামবে মুম্বই ইন্ডিয়ান্স ও চেন্নাই সুপার কিংস। বিসিসিআইয়ের এসওপি মেনে চলছেন দলের ক্রিকেটাররা। তার মাঝে আমিরশাহির গরমের সঙ্গে নিজেদের মানিয়ে নিতে হচ্ছে ক্রিকেটারদের। আর তাই পুল সেশনে মেতেছে বিরাট কোম্পানি।

রয়েল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের অধিনায়ক বিরাট কোহলি পুল সেশনের একটি ছবি নিজের ইনস্টাগ্রামে পোস্ট করেছেন। সেই ছবি মুহূর্তের মধ্যে ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। এমনিতেই বিগত কয়েক দিন ধরে ভক্তদের শুভেচ্ছাবার্তা ভাসছেন বিরাট। কারণ, তিনি বাবা হতে চলেছেন। এমন সময় তিনি সস্ত্রীক রয়েছেন আমিরশাহীতে। একদিকে বিরাট আইপিএলে মনোনিবেশ করতে ব্যস্ত, অন্যদিকে সমুদ্রসৈকতে নিজের প্রেগন্যান্সি পিরিয়ড উপভোগ করছেন অনুষ্কা। সব মিলিয়ে বেশ খোশ মেজাজে রয়েছেন আরসিবি অধিনায়ক।

এমনকি নিজের দল নিয়ে বেশ আশাবাদী বিরাট। এর আগে আইপিএলে তিনবার ফাইনালে উঠলেও এখনও পর্যন্ত চ্যাম্পিয়ন তকমা পাযনি বিরাটের দল। আর সেই খরা কাটাতে মরিয়া আরসিবি। এ প্রসঙ্গে বিরাট আগেই জানিয়েছেন যে, এবারের মতো বালান্সড টিম তিনি এর আগে পাননি। এবারে দল ভাল ফল করবে বলে আশাবাদী বিরাট।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026