নিউজ

রাষ্ট্রপতি ভবনে হানা করোনা ভাইরাসের, আতঙ্কে আধিকারিক-কর্মচারীরা

কোভিড ১৯-এর আতঙ্ক এবার ঢুকে নতুন দিল্লির রাষ্ট্রপতি ভবনেও। রাষ্ট্রপতি ভবনের চৌহদ্দির মধ্যে ধরা পড়ল করোনা ভাইরাসের সংক্রমণ। যার জেরে ইতিমধ্যে প্রায় ১০০ জন আধিকারিক ও কর্মচারীকে পাঠানো হল কোয়ারান্টিনে। সূত্রের খবর, রাষ্ট্রপতি ভবনে কর্মরত এক সাফাইকর্মীর শরীরে করোনা ভাইরাসের ইতিবাচক সংক্রমণ ধরা পড়ে দিন চারেক আগে। ঘটনা জানাজানি হতেই চাঞ্চল্য ছড়ায় রাষ্ট্রপতি ভবনে। আতঙ্কিত হয়ে পড়েন আধিকারিকরা।

রাষ্ট্রপতি ভবন সূত্রে খবর, সচিব পদাধিকারী ও তাদের পরিবারের সদস্যদের হোম কোয়ারান্টিনে পাঠানো হয়েছে। অন্যদিকে, রাষ্ট্রপতি ভবনের সমস্ত সাফাইকর্মীকে দিল্লির সরকারি কোয়ারান্টিন সেন্টারে পাঠানো হয়েছে। আগামী ১৪ তাদের কোয়ারান্টিনে রাখা হবে। দফায় দফায় করা হবে নমুনা পরীক্ষা। তবে প্রাথমিক ভাবে কিছুটা হলেও স্বস্তি দিয়ে আধিকারিকদের নমুনা পরীক্ষার রিপোর্ট। করোনা ভাইরাসের সংক্রমণ জনিত আধিকারিকদের শরীরের নমুনা পরীক্ষায় নেতিবাচক ফল এসেছে। যা কিছুটা হলেও স্বস্তি দিয়েছে রাষ্ট্রপতি ভবনকে। তবে বাকী সাফাইকর্মীদের নমুনা পরীক্ষার রিপোর্ট এখনও এসে পৌঁছায়নি।

অন্যদিকে, দেশ জুড়ে করোনা ভাইরাসের সংক্রমণের সংখ্যা ক্রমশ বেড়েই চলেছে। মঙ্গলবার সকালে পাওয়া রিপোর্ট অনুযায়ী, ইতিমধ্যে ১৮,৬০১ জন আক্রান্ত হয়েছেন। তবে করোনা থেকে সুস্থ হয়ে ওঠার সংখ্যাটাও নেহাতই কম নয়। গত ২৪ ঘন্টায় দেশ জুড়ে সুস্থ হয়ে উঠেছেন ৭০৪ জন। যা আশার আলো দেখাচ্ছে দেশবাসীকে।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026