করোনার করাল গ্রাসে নাজেহাল গোটা বিশ্ব। প্রতিদিনই হু হু করে বাড়ছে আক্রান্তের সংখ্যা। তার সাথে রয়েছে মৃত্যুমিছিল। ইউরোপ ও আমেরিকাতে মৃত্যুমিছিলের ধারা অব্যাহত। সারা বিশ্বের অর্থনীতি এই করোনার প্রভাবে প্রায় তলানিতে এসে ঠেকছে। কিন্তু করোনার দাপট এখন ও কমবে না। আরও ভয়ানক পরিস্থিতি দেখাবে করোনা। এমনটাই দাবি করেছেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার ডিরেক্টর জেনারেল টেড্রজ আধানাম।
টেড্রজ আধানাম জানিয়েছেন যে ভয়ানক পরিস্থিতি এখনও বাকি আছে। একসাথে মিলে এর বিরুদ্ধে লড়তে হবে। এই ভাইরাসের সম্পর্কে এখনও অনেকে বুঝতেই পারেননি বলে মনে করছেন তিনি। এছাড়া এই করোনার ভয়াবহতার কথা বোঝাতে তিনি স্প্যানিশ ফ্লুয়ের উল্লেখ করেছেন। তিনি বলেছেন যে ১৯১৮ সালে এই ফ্লুয়ে প্রায় ১০ কোটি মানুষ মারা গেছিলেন। তবে মানুষ এখন অনেক উন্নত। কিন্তু তাও করোনাকে কবলে আনতে পারেনি মানুষ। ফলে পরিস্থিতি আরও ভয়াবহতার দিকে যাবে। ‘
এই বক্তৃতায় টেড্রজ আমেরিকার প্রসঙ্গে বলেন যে প্রথম দিন থেকেই আমেরিকার কাছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা কোনো কিছু লোকায়নি। সব তথ্য সবাইকে জানানো হয়েছে। সবাইকে একজোট হয়ে এই মারণ ভাইরাসের বিরুদ্ধে লড়তে হবে বলে তিনি জানান। তবে এই পরিস্থিতি কেন এতো ভয়াবহ হবে সে বিষয়ে স্পষ্ট করে তিনি কিছু বলেননি। যেখানে স্বাস্থ্য পরিষেবা উন্নত নয় সেখানে ভবিষত্যে ভাইরাস আরও ছড়াবে বলে তিনি মনে করছেন।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…