স্টার জলসায় আসতে চলেছে একের পর এক নতুন সিরিয়াল। তার মধ্যে অন্যতম সিরিয়াল হল ‘ওগো নিরুপমা’। 5 অক্টোবর বিকাল সাড়ে পাঁচটা থেকে এই সিরিয়ালটি শুরু হচ্ছে। এটি স্টার জলসায় প্রতিদিন দেখানো হবে। সিরিয়ালের গল্পের বিষয়বস্তু হল একটি মেধাবী মেয়ে যে তার রূপের জন্য সকলের কাছে অপমানিত হয়।এই সিরিয়ালে নিরূপমার ভূমিকায় অভিনয় করছেন অর্কযা আচার্য এবং তাঁর বিপরীতে আবীরের ভূমিকায় রয়েছেন গৌরব রায়চৌধুরী,আবীরের মায়ের ভূমিকায় অভিনয় করছেন তুলিকা।
‘ওগো নিরূপমা’ সিরিয়ালে আবীর একটি কসমেটিক্স কোম্পানির মালিক যার বিভিন্ন ঘটনাকে কেন্দ্র করে নিরূপমার জীবন আবর্তিত হয়। কিন্তু সবকিছু দেখে এটা বোঝা যাচ্ছে টালিগঞ্জ টেলিভিশন ইন্ডাস্ট্রি বোধহয় আর ‘কপি’ করার জায়গা থেকে বেরিয়ে আসতে পারবে না। ‘ওগো নিরূপমা’ সিরিয়ালে নিরূপমার লুক তৈরী করা হয়েছে সোনির বিখ্যাত সিরিয়াল ‘জসসি’ -র লুক নকল করে।কাহিনীর ধাঁচও প্রায় একইরকম।
2003 -তে সোনি এন্টারটেনমেন্ট টেলিভিশন চ্যানেলের সবচেয়ে জনপ্রিয় সিরিয়াল ছিল ‘জসসি জয়সি কোই নহী’ । ‘জসসি’-র ভূমিকায় অভিনয় করেছিলেন বিখ্যাত অভিনেত্রী মোনা সিং। সিরিয়ালটিকে সোনির মাইলস্টোন মনে করা হয়। এই সিরিয়ালটি যুবসমাজকে প্রভাবিত করেছিল এবং ‘মেকওভার’ কথাটির জন্ম দিয়েছিল। সিরিয়ালটি এতটাই জনপ্রিয় ছিল যে,ভিএলসিসি,কায়া স্কিন ক্লিনিক নিজেদের এনডোর্সমেন্টের জন্য এই সিরিয়ালটিকেই বেছে নেন। সোনির সবচেয়ে উচ্চতম টিআরপি ওয়ালা শো ছিল ‘জসসি জয়সি কোই নহী’।এই সিরিয়াল অভিনেত্রী মোনা সিং-কে বিশেষ পরিচিতি এনে দেয়।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…