বিনোদন

পাত্র পাঞ্জাবি, বিয়ে করতে চলেছেন ‘কালা চশমা’ গানের গায়িকা নেহা কক্কর

নেহা কক্কর, এখনও পর্যন্ত বলিউডে হিট হিট গানের ডালি সাজিয়ে দিয়েছেন তিনি। কখনো গেয়েছেন ‘আঁখ মারে’ তো কখনো গেয়েছেন ‘দিলবর’ তো কখনো ‘কালা চশমা’। নেহার সবকতি গানই জনপ্রিয়। তবে, নেহা-আদিত্য বিয়ে-বিতর্ক যেন থামতেই চাইছে না। উদিত নারায়ণ নাকি চেয়েছিলেন নেহাকে বাড়ির বউ করে আনতে। এ জন্য আদিত্যকে বার বার বোঝানোরও চেষ্টা করেছিলেন তিনি। কিন্তু কোন ফল হয়নি। ছেলে নাকি বারবার না উত্তর দিয়েছেন।

এদিকে নেহা অন্য একজনকে মন প্রাণ দিয়ে ভালোবেসে ফেলেছেন। মুঝসে শাদি কারোগি রিয়ালিটি শো থেকে জনপ্রিয়তায় আসা রোহন প্রীতের সঙ্গে গাঁটছড়া বাঁধতে চলেছেন নেহা কক্কর। এদিকে আদিত্য নারায়ণ সাফ জানিয়ে দেন এসবই টিআরপি-র খেলা। সম্প্রতি এক সাক্ষাৎকারে নেহা বলেন, “আদিত্য খুবই ভাল ছেলে। ও আমার খুব ভাল বন্ধু। আনন্দের সঙ্গে জানাচ্ছি, এ বছরেই বিয়ে করছে ও। পাত্রী ওর দীর্ঘদিনের বান্ধবী। ওরা দু’জনে খুব ভাল থাকুক।”

তাহলে নেহা-আদিত্যর প্রেম নিয়ে জলঘোলা এবারে শেষ। সেই জায়গা এবার নিতে চলেছে রোহন প্রীত (Rohanpreet Singh)। এদিকে নেহা তাঁর ইনস্টাগ্রাম স্টোরিতে একটি ছবি পোস্ট করে লিখলেন, ‘চলো বিয়ে করে ফেলি এই লকডাউনেই…’ ৷ এছাড়াও, ‘Diamond Da Challa’ একটি গানের ভিডিওতে দেখা যাবে রোহন প্রীত সিং ও নেহা কক্করকে একসঙ্গে।

নেহা-রোহনের এই ভিডিও দেখে কেউ কেউ এটিকে কেবল গুজব বলে মনে করছেন আবার কেউ কী ভাবছেন বলিউডে খুব শীঘ্র বিয়ের সানাই বাজতে চলেছে।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026