ব্যবসা-বানিজ্য ও অর্থনীতি

এবার বাড়িতে বসেই মিলবে পেট্রোল ও ডিজেল, সিদ্ধান্ত নিতে চলেছে কেন্দ্র

করোনা এসে ওলটপালট করে দিয়েছে পৃথিবীর স্বাভাবিক চালচলন। এদিনের সমস্ত ধ্যান ধারণাকে পাল্টে দিয়ে এবার থেকে হোম ডেলিভারি মিলতে পারে পেট্রোল, ডিজেলেও। এতদিন শুধুমাত্র গ্যাস, বিভিন্ন খাবার দাবার, বইপত্র, পোশাক আশাক ও ইলেকট্রনিক গ্যাজেটের হোম ডেলিভারি মিলত। কিন্তু কেন্দ্রের সিদ্ধান্ত এই ধারণা আমূল বদলে যেতে পারে। আগামী দিনে পেট্রোল, ডিজেল থেকে সিএনজি বাড়ি বসেই মিলবে সব। অদূর ভবিষ্যতে এই ধরনের অভিনব সিদ্ধান্ত নিতে চলেছে বিজেপি নেতৃত্বাধীন কেন্দ্রীয় সরকার। শুক্রবার, কেন্দ্রীয় তেলমন্ত্রী ধর্মেন্দ্র প্রধান তেমনই ঈঙ্গিত দেন।

আগামী দিনে গাড়ীর মালিক ও চালকদের যাতে কোন অসুবিধা না হয় তার জন্যই এমন সিদ্ধান্ত নিতে চলেছে কেন্দ্র। এ বিষয়ে এখনও চূড়ান্ত কোন সিদ্ধান্ত নেওয়া হয়নি। তবে খুব শীঘ্রই এ বিষয়ে ভাবনা চিন্তা করবে সরকার। প্রসঙ্গত, ২০১৮ গ্রাহকদের বাড়িতে ডিজেল পৌঁছে দিচ্ছিল ভারতের সর্ববৃহত্‍ জ্বালানি রিটেলার সংস্থা ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন। সারা দেশে না হলেও নির্দিষ্ট কয়েকটি বড় শহরে এই পরিষেবা চালু করেছিল সংস্থাটি।

বর্তমানে বিশ্বের তৃতীয় বৃহত্তম তেল ক্রয়কারী দেশ ভারত। কিন্তু করোনা ভাইরাস জনিত লকডাউনের কারণে এই এপ্রিল মাসেই ৭০ শতাংশ তেলের চাহিদা কমে যায়। পেট্রোলের চাহিদা এখনও ৪৭ শতাংশ কম রয়েছে। ৩৫ শতাংশ চাহিদা কমেছে ডিজেলেরও। এই অবস্থায় পেট্রো রসায়ন শিল্পে চাহিদা ফেরাতে অভিনব সিদ্ধান্ত নেওয়ার ভাবনা কেন্দ্রের।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026